Saturday, April 4, 2026

একই বিষয়ের তিন রকম নম্বর উচ্চ মাধ্যমিকের মার্কশিটে!

Date:

Share post:

ছাত্রদের স্বার্থের কথা ভেবে সব রকম বিধি মেনেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হয়েছে শুক্রবার। এদিন ফল প্রকাশের কিছু পরেই একটি মার্কশিটের ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়। যেখানে দেখা যাচ্ছে জয়ন্ত হালদার নামে এক পরীক্ষার্থীর ভূগোলে তিন বার ভিন্ন ভিন্ন নম্বর এসেছে। মার্কশিটে দেখা যাচ্ছে, ৯৫, ৯১ এবং ৯৪ পেয়েছে ওই পরীক্ষার্থী। ওই পরীক্ষার্থীর মোট প্রাপ্ত নম্বর ৪৫৬। এই ছবি ঘিরে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে।যদিও এই ছবির সত্যতা যাচাই করেনি ‘এখন বিশ্ব বাংলা সংবাদ।’ এই বিষয়ে কথা বলতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাসকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি। উত্তর দেননি হোয়াটসঅ্যাপের।

Related articles

ভবানীপুরে গেরুয়া শিবিরের মিছিলে গোলমাল! ৪ পুলিশ আধিকারিককে সাসপেন্ড করল কমিশন

নির্বাচন কমিশন চলছে গেরুয়া শিবিরের আঙ্গুলিহেলনে। এই অভিযোগকেই কিছুটা মান্যতা দিয়েই শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) রোড শো (Road...

গরমের সঙ্গে বাড়ছে আর্দ্রতা: পশ্চিমে দুর্যোগের পূর্বাভাস

মার্চের শেষ থেকেই ক্রমশ বাড়ছে বাংলার তাপমাত্রা। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। তবে সেই গরমের কারণে রাজ্যের...

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...