Monday, April 6, 2026

বিধায়ক প্রতি ২৫কোটি! রাজস্থানে এমএলএ কেনাবেচার টেপে বিপাকে বিজেপি

Date:

Share post:

রাজস্থানে এমএলএ কেনাবেচায় কত টাকার সওদা? মুখ্যমন্ত্রী অশোক গেহলটের দাবি, প্রতিটি এমএলএ-র জন্য ২৫-৩০ কোটি টাকার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। যে অডিও টেপটি প্রকাশ্যে এসেছে সেখানে শোনা যাচ্ছে একদিকে যেমন প্রথম কিস্তির টাকা পৌঁছে যাওয়ার স্বীকারোক্তি রয়েছে, তেমনি কোথাও কথা এগিয়েছে বলা হয়েছে, আবার কখনও কোথায় টাকা লেনদেন হবে সে কথা জানতে চাওয়া হয়েছে, রাজস্থান সরকার ফেলে দেওয়ার কথা হয়েছে। কংগ্রেসের পেশ করা এই টেপ অবশ্য ভুয়ো বলে উড়িয়ে দিয়েছে বিজেপি। পাল্টা গেহলটের দাবি, ভুয়ো হলে মামলা করুক বিজেপি। কোর্টেই আমরা প্রমাণ দেব। ষড়যন্ত্রকারী হিসাবে শচীন ঘনিষ্ঠ দুই কং এমএলএ বিশ্বভেন্দ্র সিং ও ভানওয়াড়ালাল শর্মাকে কংগ্রেস থেকে বহিষ্কার করা হয়েছে। অবস্থা বেগতিক দেখে সদস্যপদ বাঁচাতে জোট বেঁধেছে বিদ্রোহীরা। গিয়েছে কোর্টে। কংগ্রেস বিদ্রোহীদের বাড়িতে আয়কর হানার পরিকল্পনাও করেছে। কিন্তু তা বাস্তবায়িত করা যাবে কিনা তা বড় প্রশ্ন।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...