Friday, June 26, 2026

বোনের নম্বর দেখে চক্ষু চড়কগাছ দাদার, নোশিফার সাফল্যে গর্বিত বিড়ি মহল্লা

Date:

Share post:

নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না দাদা। ফোনে বোনের নম্বর দেখে উঠোনে হুড়মুড়িয়ে নেমে এসেছিলেন তিনি, “ও নোশিফা তুই কত্ত নম্বর পাইস রে, দেখস!” নোশিফা ও তখন জানেনা প্রথম হওয়ার খবর। এমনকী ক্লাসও কখনো প্রথম হয়নি সে। জঙ্গিপুরের খাশ বিড়ি মহল্লার নোশিফা খাতুন হাই মাদ্রাসার পরীক্ষায় প্রথম হয়েছে। শুধু নিজেই অবাক হয়েছে তা নয়, তার এই সাফল্যে অবাক গ্রামবাসীরাও।

এই সাফল্যের জেরে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছে সে। নিজেই বলল, “প্রথম হয়েছি বিশ্বাস করতে পারছিলাম না। একেবারে চমকে গিয়েছি খবরটা শুনে।” মুর্শিদাবাদের জঙ্গিপুর মুনিরিয়া হাইমাদ্রাসার শিক্ষকরা তার এই সাফল্যে খুশি। এক শিক্ষকের কথায়, “ও লেখাপড়ায় খুব ভালো। নিয়মিত ক্লাসে আসত। কিন্তু ৯৫ শতাংশ প্রথম হয়ে যাবে সত্যি ভাবিনি।”

ওই বিড়ি মহল্লাতে দাঁড়িয়ে ইতিহাস তৈরি করতে চায় নোশিফা। হাই মাদ্রাসায় তার প্রাপ্ত নম্বর ৭৭১। নোশিফার প্রিয় বিষয় ইংরাজি। ভবিষ্যতে ইংরাজি নিয়েই পড়তে চায় সে। বাবা তৈয়ব শেখ পেশায় রাজমিস্ত্রি,মা জসেনুর বিবি বাড়িতে বিড়ি বাঁধেন। তবে রুজির টানে  তৈয়ব এখন বর্ধমানে। নোশিফা বলে, ‘‘আব্বাকে খবরটা জানালাম। আনন্দে কেঁদে ফেলল আব্বা।” বোনের এই সাফল্যে খুশি দাদা এবং দিদি। যদিও এই কৃতিত্ব নোশিফা দিতে চায় তার মাকে। জসেনুর বিবি বলেন, ” মেয়েটা আমাদের মুখ উজ্জ্বল করেছে। ও এভাবে কথা রাখবে ভাবতে পারিনি।”

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...