Friday, April 3, 2026

কলকাতায় মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ৫ মাসের শিশুর

Date:

Share post:

মারণ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হল পাঁচ মাসের শিশুর। শুক্রবার হরিদেবপুরের ওই শিশুটির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, জন্ম থেকেই হার্টের অসুখে ভুগছিল শিশুটি। অস্ত্রোপচারও হওয়ার কথা ছিল। কিন্তু ভাইরাস আক্রান্ত হওয়ায় তা পিছিয়ে যায়। বাড়িতেই রাখা হয়েছিল শিশুটিকে। গতকাল, শুক্রবার তার মৃত্যু হয়।

শিশুটির পরিবার জানিয়েছে, হার্টের অসুখের জন্য বেশ কিছু দিন মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রেখে শিশুটির চিকিৎসা হয়েছিল। তারপর ছেড়ে দেওয়া হয়। অস্ত্রোপচারের জন্য প্রস্তুতি চলছিল। এর মধ্যেই প্রবল জ্বরে আক্রান্ত হয় চার মাস ২৯ দিন বয়সী শিশুটি। লালারসের নমুনা পরীক্ষার পর রিপোর্ট আসে পজিটিভ। বাড়িতে রেখেই চিকিৎসা চলছিল তার। শিশুটির বাবা জানিয়েছেন, শুক্রবার সন্ধেবেলা অবস্থার অবনতি হয়। তাঁরা যোগাযোগ করেন মুকুন্দপুরের ওই হাসপাতালের সঙ্গে। কিন্তু সেখানে করোনা চিকিৎসা হচ্ছে না। তাই সেখানে ভর্তি নেওয়া যাবে না শিশুটিকে। ওই হাসপাতাল কর্তৃপক্ষই যোগাযোগ করে স্বাস্থ্য ভবনের সঙ্গে। তারা অন্য একটি হাসপাতালে নিয়ে যেতে বলে শিশুটিকে। সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা জানান, আগেই মৃত্যু হয়েছে শিশুটির।

যে হাসপাতালে শিশুটিকে বাড়ির লোক নিয়ে গিয়েছিলেন তারাই ডেথ সার্টিফিকেট দিয়েছে।  ওই হাসপাতালের মর্গেই রাখা রয়েছে শিশুটির দেহ। আজ মৃত শিশুটির দেহ কলকাতা পুরসভার হাতে তুলে দেওয়ার কথা। তারপর তার শেষকৃত্য হবে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...