Saturday, June 27, 2026

সিইএসসির ২১ হাজারের বিল পেয়ে চক্ষু ছানাবড়া অঙ্কুশের

Date:

Share post:

লকডাউনের আবহে বাড়ির মাসিক বিদ্যুৎ পরিষেবা বিল এসেছে ২১হাজার ১৪০ টাকা। সিইএসসি-র কাণ্ড দেখে প্রথমটা বিশ্বাস করতে পারেন নি অভিনেতা অঙ্কুশ হাজরা। সম্বিত ফিরতে বুঝলেন, বিলটি সিইএসসি পাঠিয়েছে ।
করোনা সংক্রমণের জেরে গত মার্চ মাস থেকে লকডাউন জারি হওয়ার ফলে অধিকাংশ পেশাদারই বাড়ি বন্দি হয়ে রয়েছেন। সামাজিক দূরত্ববিধি মেনে বাদ পড়েছে একসঙ্গে বসে আড্ডা, পার্টি বা গেট টুগেদারেও।
এই অবস্থায় অঙ্কুশের বাড়িতে মোটাসোটা অঙ্কের বিদ্যুৎ বিল পাঠিয়েছে সিইএসসি। সাধারণত প্রতি মাসে গড়ে হাজার চারেক টাকা বিল হয় তাঁর বিদ্যুৎ খরচের, জানিয়েছেন খোদ অঙ্কুশ। কিন্তু তার জায়গায় ২১ হাজারের উপরে বিল পাঠানোর কোনও যুক্তি খুঁজে পাচ্ছেন না তিনি।
ঘটনায় এতটাই অবাক হয়েছেন অভিনেতা, যে সিইএসসি বিলের ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পোস্ট করে সংস্থার উদ্দেশে লিখেছেন, ‘৪০০০ এর জায়গায় ২১০০০? সিইএসসি বিশ্বাস করুন এই অতিমারী পরিস্থিতিতে মজা করতে বাড়িতে কোনও ডিস্কো লাইট বা এইচএমআই লাগাইনি… আমাদের সঙ্গে দয়া করে এমন করবেন না।’
এই বিষয়ে এখনও পর্যন্ত সিইএসসি-র তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...