Saturday, April 4, 2026

অন্য দলের কর্মীরাও আসুন যুবযোদ্ধায়, লক্ষ্য মানবসেবা: অভিষেক

Date:

Share post:

নজিরবিহীন ডাক দিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শনিবার ফেস বুক লাইভে তিনি করোনা ও দুর্যোগ মোকাবিলায় ” যুবযোদ্ধাদের” কর্তব্যবিধি জানান।
সেই সঙ্গে বলেন,” এখন মানুষের কাজ আগে। রাজনীতি পরে। অন্য দলের সমর্থকরাও যুবযোদ্ধা হতে পারেন। আসুন, আগে বাংলার স্বার্থে কাজ করি। আমিও একজন যুবযোদ্ধা। যাঁরা ভালো কাজ করবেন, আমি সম্মান দেব। দরকারে আমার পদ ছাড়তেও আমি তৈরি। আগে বিপদের সময় মানুষের পাশে থাকতে হবে।”

এদিন বস্তুত সারা বাংলায় এক সমান্তরাল বন্ধুস্রোত তৈরি করে দেন অভিষেক।
মডেল এরকম:

পাঁচ লক্ষের বেশি নথিভুক্ত যুবযোদ্ধা প্রত্যেকে দশটি করে পরিবারের পাশে থাকবেন। লক্ষ্য, আপদেবিপদে সাহায্য করা। এই দশ পরিবার বেছে নেবেন যুবযোদ্ধারাই। বুথের হোক বা দূরের, দায়িত্ব তাঁর।

এই দশ পরিবারকে ফোনে বিষয়টি জানিয়ে দিতে হবে।

এদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ করতে হবে। ভার্চুয়াল বৈঠকও হতে পারে।

এদের কেউ বিপদে পড়লে যুবযোদ্ধা সাহায্য করবেন। তাঁর আওতায় না থাকলে এলাকার সংগঠনের কোঅর্ডিনেটরকে জানাবেন।

এর জন্য একটি পোর্টাল খোলা হবে। সমস্যা সরাসরি জানালে অভিষেক নিজে হস্তক্ষেপ করবেন।

অভিষেক নিজেও দশটি পরিবারের দায়িত্ব নেবেন।

গোটা বিষয়টা বুঝিয় বলেন অভিষেক।
রাজ্য সরকার যে কাজ করছে, তার সঙ্গে যুবযোদ্ধারা হাত মেলালে মানুষ আরও বেশি সহায়তা পাবেন। করোনা থেকে আম্ফান, যে কোনো বিপর্যয়ে জয়ী হবে বাংলা।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...