Thursday, June 25, 2026

এবার সুরজেওয়ালার বিরুদ্ধে এফআইআর বিজেপির

Date:

Share post:

রাজস্থানে কংগ্রেস বিধায়ক কেনাবেচার অভিযোগ তুলে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে গেহলট সরকার। একটি অডিও টেপের কথোপকথনের ভিত্তিতে এই অভিযোগ। এবার তার পাল্টা কংগ্রেসের কেন্দ্রীয় স্তরের নেতা ও রাহুল গান্ধীর ঘনিষ্ঠ রণদীপ সুরজেওয়ালা সহ আরও কয়েকজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিজেপি। রাজস্থানের বিজেপির নেতা লক্ষ্মীকান্ত ভরদ্বাজ পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ভুয়ো টেপ নিয়ে তদন্ত ও সুরজেওয়ালাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিজেপির অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী শেখাওয়াতের মানহানির উদ্দেশ্যে অবমাননাকর মন্তব্য ও মিথ্যা কুৎসা ছড়িয়েছেন রাজস্থানের কংগ্রেস দলের পর্যবেক্ষক রণদীপ সুরজেওয়ালা। একটি ভুয়ো টেপের ভিত্তিতে মন্ত্রী ও বিজেপির বদনাম করতেই এই উদ্দেশ্যপ্রণোদিত প্রচার। রাজস্থানের মুখ্যমন্ত্রী গেহলটের ওএসডি লোকেশ শর্মাও ভুয়ো টেপ ছড়িয়ে বিজেপি বিরোধী মিথ্যা প্রচারে যুক্ত। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...