Friday, June 26, 2026

বাড়ছে উদ্বেগ, ভারতে নতুন করে করোনা আক্রান্ত ৩৪,৮৮৪

Date:

Share post:

কোভিড-১৯ নিয়ে দেশবাসীর মধ্যে এবার বাড়ছে সীমাহীন উদ্বেগ। যত দিন যাচ্ছে ততই সংক্রমণ বাড়ছে বিদ্যুৎ গতিতে। প্রতি ২৪ ঘন্টায় ভেঙে যাচ্ছে আগের ২৪ ঘন্টার রেকর্ড। এবার ভারতে একদিনে করোনা আক্রান্ত হলেন আরও ৩৪ হাজার ৮৮৪ জন। ফলে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ লক্ষ ৩৮ হাজার ৭১৬। এই সময়ের মধ্যে মৃত্যু হয়েছে আরও ৬৭১ জনের। ফলে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ২৬ হাজার ২৭৩ জনের। আজ, শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বর্তমানে দেশে করোনা সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৫৮ হাজার ৬৯২ জন। তবে স্বস্তির খবরও আছে। এখনও পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ৬ লক্ষ ৫৩ হাজার ৭৫১ জন করোনাজয়ী।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...