Saturday, June 27, 2026

ভারতে নয়, এবছর বিদেশেই হতে চলেছে আইপিএল!

Date:

Share post:

গোটা বিশ্বে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বিশ্বজুড়ে মহামারীর মধ্যে কি আইপিএল আয়োজিত হবে? নাকি চলতি বছর বাতিলই হয়ে যাবে টুর্নামেন্ট? জল্পনাটা চলছিল বেশ কয়েকদিন ধরেই। অবশেষে জট কাটল আইপিএলের। বিসিসিআইয়ের (BCCI) বৈঠকে ঠিক হয়, আইসিসি চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ স্থগিতের সিদ্ধান্ত নিলে অক্টোবর-নভেম্বরেই বসবে আইপিএলের আসর। তবে ভারতে নয়। ফের বিদেশের মাটিতে হবে টুর্নামেন্ট।

গত ২৯ মার্চ শুরু হওয়ার কথা ছিল আইপিএল ১৩-র (IPL 13)। কিন্তু করোনার জেরে তা স্থগিত হয়ে যায়। তারপর থেকে জল্পনা চলছে টুর্নামেন্ট হওয়া নিয়ে। এখনও অনিশ্চিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ। তাই আইসিসি (ICC) যদি এবছর বিশ্বকাপ স্থগিত করে, তবেই সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যেই হবে আইপিএল। সেক্ষেত্রে সংকুচিত হতে পারে সূচিও। পাঁচ কিংবা ৬ সপ্তাহের মধ্যেই টুর্নামেন্ট শেষ করার চেষ্টা করা হবে বলে খবর।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...