Sunday, April 5, 2026

অনলাইন ক্লাসে নতুন বিপদ চোখের সমস্যা, কী বলছেন চিকিৎসকরা?

Date:

Share post:

অনলাইন ক্লাস শেষ হওয়ার পরেই হঠাৎ করেই চোখ জ্বালা করছে। প্রায় প্রতিদিনই ঢাকুরিয়ার বাসিন্দা রাজর্ষি ঠাকুর একথা তার মাকে বলত। প্রথম দিকে গুরুত্ব দেননি মা। ক্লাসের মাঝে আবার চোখ দিয়ে জল পড়ে অঙ্কিতার।

লকডাউনে অনলাইনে ক্লাস শুরু করেছে শহরের একাধিক বেসরকারি স্কুল। কিন্তু অনলাইন ক্লাসই এবার নতুন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। একাধিক পড়ুয়ার নতুন করে শুরু হচ্ছে চোখের সমস্যা। এদিকে অনলাইন ক্লাস না করলে পিছিয়ে যাবে পড়ুয়ারা। যা নিয়ে রীতিমতো চিন্তায় অভিভাবকরা।

এই অবস্থায় সমস্যা সমাধানে এগিয়ে এসেছেন চক্ষু বিশেষজ্ঞরা। চিকিৎসক দেবাঞ্জন সেনের বলেন, ” আমরা সাধারনত কম্পিউটার ও মোবাইলের দিকে এক নজরে তাকিয়ে থাকি। এতে চোখের ক্ষতি হয়। তাই অনলাইন ক্লাস বা মোবাইলে গেম খেলা বা কম্পিউটারের দিকে তাকিয়ে থাকার সময় বারবার চোখের পাতা ফেলতে হবে।” একই সঙ্গে তাঁর পরামর্শ, ” ক্লাস শেষ হওয়ার পর প্রকৃতির দিকে অথবা দূরের জিনিসের দিকে তাকিয়ে থাকুক বাচ্চারা। কম্পিউটার অবস্থান এবং লেখার সাইজের দিকে বিশেষ নজর দিতে হবে। খেয়াল রাখতে হবে প্রয়োজনের বেশি যেন কম্পিউটার বা মোবাইলের দিকে তাকিয়ে না থাকে পড়ুয়ারা।

Related articles

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...