Wednesday, March 25, 2026

ব্যাট হাতে দর্শককে মারতে গিয়েছিলেন পাক-ক্রিকেটার ইনজামাম! রহস্য ভেদ ২৩ বছর পর

Date:

Share post:

১৯৯৭-এ ভারত-পাকিস্তানের সাহারা কাপের দ্বিতীয় ম্যাচ। ভারত তখন পাকিস্তানের দেওয়া ১১৬ রানের লক্ষ্যে। ইনিংসের ১৬ তম ওভার। মাঠে হঠাৎই দেখা গেল ফিল্ডিং করতে করতে মারমুখী পাকিস্তানের ক্রিকেটার ইনজামাম উল হক। ব্যাট হাতে ধেয়ে গেলেন গ্যালারির দিকে। শোনা গিয়েছিল, তাঁকে ব্যঙ্গ করা হচ্ছিল এক দর্শক। ক্ষুব্ধ ইনজামাম ছুটে গিয়েছিলেন সেই দর্শককে মারতে। ঘটনার ২৩ বছর পর সেদিনের আসল কারণের রহস্য উন্মোচন করলেন পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াকার ইউনিস।

ইউনিস জানিয়েছেন,প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিনের স্ত্রীকে অপমান করাতেই ক্ষেপে গিয়েছিলেন ইনজামাম। সেই দর্শককে শিক্ষা দিতে চেয়েছিলেন তিনি। তিনি বলেন,’দর্শকদের মধ্যে থেকে ইনজামামকে ‘আলু’ বলে ডাকা হচ্ছিল। দর্শকদের মধ্যে কেউ কেউ আজহারউদ্দিনের স্ত্রী সম্পর্কে খারাপ কথাও বলছিল। ইনজির সেটা ভাল লাগেনি। আমরা মাঠে একে অপরের প্রতিপক্ষ ছিলাম ঠিকই কিন্তু আমাদের মধ্যে দারুণ বন্ধুত্ব ছিল। গ্যালারি থেকে কেউ এক জন আজহারের স্ত্রী সম্পর্কে বাজে কথা বলেছিল। সেই সময়ে সম্ভবত সেলিম মালিক অধিনায়ক। ওকে বলে ফাইন লেগে ফিল্ডিং করতে গিয়েছিল ইনজামাম। টুয়েলভথ ম্যানকে ডেকে একটা ব্যাট নিয়েছিল। সেই ব্যাট নিয়ে তেড়ে গিয়েছিল ইনজামাম।’

এই ঘটনার জেরে শাস্তির মুখোমুখি হতে হয়েছিল ইনজামামকে। ক্ষমা চাওয়ার পাশাপাশি দুই ম্যাচ সাসপেন্ড থাকতে হয়েছিল পাক তারকাকে।

Related articles

ভবানীপুরের শুভেন্দু ঘনিষ্ঠ রিটার্নিং অফিসার কেন, নির্বাচন কমিশনে অভিযোগ তৃণমূলের

ভোট ঘোষণার পর থেকেই ক্ষমতার অপব্যবহার করে জ্ঞানেশ কুমারের স্বেচ্ছাচারিতা শুরু। আমলা থেকে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের পর রাতারাতি...

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...