Wednesday, March 25, 2026

রাজস্থানে ফোন ট্যাপিং: রিপোর্ট তলব কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের

Date:

Share post:

রাজস্থানে রাজনৈতিক নেতা-কর্মীদের ফোন ট্যাপিংয়ের অভিযোগ ঘিরে সরগরম রাজ্য- রাজনীতি। অশোক গেহলট সরকারের বিরুদ্ধে অভিযোগ, শুধু বিক্ষুব্ধ কংগ্রেস বিধায়করাই নন, বিরোধী দলের নেতা, জনপ্রতিনিধি এমনকী সরকারের সমর্থক নির্দল বিধায়কদেরও ফোন ট্যাপ করা হচ্ছে। অভিযোগ, নির্দিষ্ট কারণ ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যে হেনস্থা করতেই ফোন ট্যাপিংয়ের মাধ্যমে নজরদারি চালাচ্ছে রাজ্য প্রশাসন। এই পরিপ্রেক্ষিতে রাজস্থানের মুখ্যসচিবের কাছে ফোন ট্যাপিং সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এদিকে বিজেপি এই ফোন ট্যাপিং ও ভুয়ো টেপ ছড়ানোর অভিযোগ নিয়ে সিবিআই তদন্ত চেয়েছে। দলের মুখপাত্র সম্বিত পাত্র বলেন, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোসিডিওর মানা হচ্ছে কীনা তা নিয়ে তদন্ত দরকার। তবে বিজেপি ভুয়ো টেপের অভিযোগ তুললেও রাজস্থান পুলিশের দুর্নীতি দমন শাখা সেই টেপ নিয়ে পুরোদস্তুর তদন্তে নেমে গিয়েছে। কংগ্রেস থেকে সাসপেন্ড করা হয়েছে শচিন পাইলট ঘনিষ্ঠ দুই বিধায়ক ভানোয়ারিলাল শর্মা ও বিশ্বেন্দ্র সিংকে। এফআইআর করা হয়েছে কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সহ কয়েকজনের বিরুদ্ধে। অভিযোগ, গেহলট সরকার ফেলতে টাকার টোপ দিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রী দাবি করেছেন, টেপের কথোপকথনের কণ্ঠস্বর তাঁর নয়।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...