Wednesday, June 24, 2026

পুরুলিয়ার দুই প্রধান-সহ মোট সাত নেতাকে বহিষ্কার করল জেলা বিজেপি

Date:

Share post:

দলবিরোধী কাজের অভিযোগে পুরুলিয়ার দুই প্রধান-সহ মোট সাত কার্যকর্তাকে বহিষ্কার করল জেলা বিজেপি। দলীয় শৃঙ্খলারক্ষা কমিটির সিদ্ধান্ত এবং রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অনুমতি নিয়ে পুরুলিয়া জেলা বিজেপি শনিবার এই বহিষ্কারের কথা ঘোষণা করে। সেই সঙ্গে ৯১ জনের নতুন জেলা কমিটিও ঘোষণা করা হয়। আগামী বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই নতুন জেলা কমিটি বলে দলীয় তরফে জানা গিয়েছে।
ওই সাত জনের বিরুদ্ধে অভিযোগ, শাসকদল তৃণমূলের সঙ্গে তাঁরা যোগাযোগ রাখ ছিল।
শুক্রবার পুরুলিয়ায় বিজেপির বিভিন্ন মণ্ডলের সভাপতিদের নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ওই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যে দলের দুই পঞ্চায়েত প্রধানকে বহিষ্কার করল পুরুলিয়া জেলা বিজেপি। শনিবার পুরুলিয়ার দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক ডেকে বিজেপির জেলা সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী জানান, জয়পুর গ্রাম পঞ্চায়েতের প্রধান অপর্ণা বাদ্যকর ও রঘুনাথপুর ২ ব্লকের নতুনডি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুচিত্রা বাউড়িকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি, এক নেতাকে অনির্দিষ্টকালের জন্য এবং চার নেতাকে ছ’মাসের জন্য সাসপেন্ড করা হচ্ছে দল থেকে।
বিদ্যাসাগরবাবু জানান, ”মানুষ অনেক আশা নিয়ে আমাদের নির্বাচিত করেছেন। আমরা রাজ্যের বিরোধী দল বলে হয়তো মানুষের সমস্ত প্রত্যাশা পূরণ করতে পারছি না। কিন্তু ভাল ব্যবহার করায় তো আপত্তি নেই। দলের অভ্যন্তরে কিছু অভিযোগ ওঠায় ওই দুই প্রধানকে ‘শো-কজ়’ করা হয়েছিল। জবাব সন্তোষজনক না হওয়ায় বহিষ্কার করা হয়েছে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...