Tuesday, April 7, 2026

ফুটবল রাইট ফিরিয়ে ইস্টবেঙ্গলের উপর কৌশলে চাপ বাড়ালো কোয়েস

Date:

Share post:

ফুটবল রাইট ফিরিয়ে দিয়েছে কোয়েস। এটা ইস্টবেঙ্গলের পক্ষে খুশির খবর। অনেকে বলছেন, বিরাট কৃতিত্ব। নৈতিক জয়।

কিন্তু এর আড়ালে অন্য অঙ্ক রয়েছে বলে বিশ্লেষণ।

দিল্লির ফুটবল হাউস সূত্রে খবর, ইস্টবেঙ্গলের একাংশের উপর দারুণ ক্ষুব্ধ কোয়েসের কর্ণধার অজিত আইজ্যাক। তিনি রাইট ফেরত দিতে দেরি করছিলেন। বা শর্ত দিচ্ছিলেন।

কিন্তু, সর্বশেষ পরিস্থিতিতে তিনি খবর পান এ বছর এমনিতেই ইস্টবেঙ্গলের পক্ষে আইএসএল খেলা কঠিন। কার্যত অসম্ভব। কারণ এর প্রক্রিয়া থেকে ক্লাব এখনও দূরে।

সূত্রের খবর, অজিত বিবেচনা করে দেখেন ইস্টবেঙ্গল না খেলতে পারলে তাঁর ঘাড়ে দায় আসবে। কর্তারা নিজেদের ব্যর্থতা ঢেকে বলবেন কোয়েসের জন্য খেলতে পারিনি। মুখ্যমন্ত্রীকেও সেটাই বোঝানো হবে। তখন ক্লাবের ঘাটতি ধামাচাপা পড়ে যাবে।

সেই কারণে আইজ্যাক বিকল্প ভাবেন। যখন এ বছর আইএসএল খেলা কঠিন, এর পুরো দায় ক্লাবের ঘাড়ে রেখে দিতেই তিনি রাইটস ফিরিয়ে দেন। এখন কেউ বলতে পারবে না কোয়েসের জন্য খেলতে পারিনি।
আর মুখ্যমন্ত্রী বা প্রসূন মুখোপাধ্যায়ের সৌজন্যে যদি ক্লাব খেলে, তাহলেও কোয়েস বাধা হবে না। সদস্য সমর্থকদের কাছে ইতিবাচক বার্তা দিলেন আইজ্যাক।
বল এখন ক্লাবের কোর্টে।

 

Related articles

ভোটার তালিকায় বহিরাগত ঢোকানোর ছক! প্রভুকে খুশি করতেই ব্যস্ত, কমিশনকে কটাক্ষ তৃণমূলের

বিজেপিকে খুশি করতে বিহার-উত্তরপ্রদেশ থেকে ভোটার আনা হচ্ছে বাংলায়! আর সুপরিকল্পিত চক্রান্তে বাংলার বৈধ ভোটারদের নাম কেটে ভোটাধিকার...

ভোটার তালিকায় জটিলতা মেটাতে তৎপর কমিশন, সিইও দফতরে বিশেষ দায়িত্বে বিভূ গোয়েল

ভোটার তালিকা সংশোধন তথা এসআইআর প্রক্রিয়া নিয়ে সাম্প্রতিক টানাপড়েনের আবহে রাজ্যের নির্বাচনী পরিকাঠামোয় বড়সড় রদবদল ঘটাল ভারতের নির্বাচন...

গেরুয়া শিবিরে বিতর্কিত বাম নেতা অনিল বসুর পুত্র সৌম্য

বাবা বাম জমানার বিতর্কিত নেতা অনিল বসু (Anil Basu)। এবার তাঁর ছেলে সৌম্য বসুকে এবার দেখা গেল বিজেপির...

কারণ না দেখিয়ে একতরফা সিদ্ধান্ত! খারিজ জ্ঞানেশ কুমারের অপসারণ প্রস্তাব

দেখানোর মতো কোনও সুনির্দিষ্ট যুক্তিই নেই কেন্দ্রের। তাই কোনও কারণ ব্যাখ্যা না করেই সম্পূর্ণ একতরফাভাবে খারিজ করে দেওয়া...