Friday, June 26, 2026

অতীতের সব রেকর্ড ভেঙে দেশে একদিনে করোনা আক্রান্ত ৪০,৪২৫

Date:

Share post:

যতদিন যাচ্ছে দেশজুড়ে করোনা সংক্রমণের গতি ততই বাড়ছে। একদিনের হিসেবে ফের রেকর্ড সংক্রমণ দেশে। শেষ ২৪ ঘন্টায় ভারতে করোনায় আক্রান্ত হলেন ৪০ হাজার ৪২৫ জন। ফলে এ পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১১ লক্ষ ১৮ হাজার ৪৩। এই সময়ের মধ্যে প্রাণ হারিয়েছেন আরও ৬৮১ জন। সব মিলিয়ে ভারতে এ পর্যন্ত মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৪৯৭ জন। আজ, সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশে চিকিৎসাধীন রয়েছেন ৩ লক্ষ ৯০ হাজার ৪৫৯ জন সক্রিয় রোগী। তবে স্বস্তির খবর, ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গিয়েছেন ৭ লক্ষেরও বেশি করোনাজয়ী।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...