Friday, June 26, 2026

ঠকালেই লাখ টাকা জরিমানা, জেলও, আজ থেকে চালু কড়া গ্রাহক সুরক্ষা আইন

Date:

Share post:

এবার কোনও বিক্রেতা লোক ঠকালেই হবে ন্যূনতম ১ লক্ষ টাকার জরিমানা। সেইসঙ্গে কমপক্ষে ৬ মাসের জেল।

আজ সোমবার থেকেই দেশজুড়ে কার্যকর হচ্ছে নতুন গ্রাহক সুরক্ষা আইন। সেই আইনেই বলা হয়েছে এই শাস্তির কথা৷
৩৪ বছরের পুরনো আইন সরিয়ে আরও কড়া আইন কার্যকর করতেই নতুন এই বিধি৷ এই আইনে বলা হয়েছে :

◾অনলাইন ও টেলিশপিংয়ের ক্ষেত্রেও এই আইন কার্যকর হবে।

◾ বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য প্রস্তুতকারক সংস্থার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে৷

◾বিজ্ঞাপনে থাকা সেলিব্রেটিদেরও শাস্তি হতে পারে৷

◾মিথ্যে ও বিভ্রান্তিকর প্রচারের অপরাধে ২ বছরের জেল এবং ১০ লক্ষ টাকা জরিমানা হতে পারে।

◾বারবার একই কাজ করলে আর্থিক জরিমানা হতে পারে ৫০ লক্ষ টাকা এবং ৫ বছরের জেল।

◾নতুন আইনে ‘সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি’ নামে নতুন একটি অথরিটি তৈরি হচ্ছে।

◾গ্রাহক সুরক্ষায় জোর দিতেই নতুন আইনে কেন্দ্রীয় সরকার ওই অথরিটি গড়েছে৷

◾এই অথরিটি DG পদমর্যাদার অফিসারের নেতৃত্বে তদন্ত করবে৷

◾নতুন আইনে মধ্যস্থতারও ব্যবস্থা রয়েছে।

◾গ্রাহক এবং প্রস্তুতকারক নিজেদের মধ্যে বসে ক্ষতিপূরণের বোঝাপড়া করতে পারবেন।

◾মধ্যস্থতা না চাইলে অভিযোগ জানানো যাবে জেলা, রাজ্য ও জাতীয়স্তরের ৩টি কমিশনে।

◾অসাধু ব্যবসা, ত্রুটিপূর্ণ পণ্য সরবরাহ, বেশি দাম নেওয়া, শরীরের ক্ষতি করতে পারে এমন সামগ্রী বিক্রির মতো নানা বিষয়ে গ্রাহকরা অভিযোগ জানাতে পারবেন।

◾ভেজাল জিনিস বিক্রি করে ধরা পড়লে ১ এক লক্ষ টাকা জরিমানা এবং ৬ মাসের জেল হতে পারে,

◾কোনও পণ্য যদি গ্রাহকের মারাত্মক ক্ষতি করে, তাহলে বাড়তে পারে সাজার পরিমাণ। হতে পারে ৭ বছরের জেল ও ৫ লক্ষ টাকা জরিমানা।

◾কোনও ক্ষতিকর পণ্যের কারণে গ্রাহকের মৃত্যু হলে প্রস্তুতকারকের হতে পারে যাবজ্জীবন সাজা। সঙ্গে ১০ লক্ষ টাকার জরিমানা।

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...