Wednesday, March 25, 2026

নম্বর নেই ওয়েবসাইটে, উদ্বিগ্ন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা

Date:

Share post:

শুক্রবার প্রকাশিত হয়েছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। কিন্তু তিন দিন পরেও নিজেদের নম্বর জানতে পারেননি বহু পরীক্ষার্থী। অভিযোগ নামের পাশে শুধু লেখা রয়েছে ‘কনট্যাক্ট ইয়োর ইনস্টিটিউশন’। অর্থাৎ নিজের স্কুলের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।

মহামারি আবহে রেজাল্ট ঘোষণার দিনই হাতে মার্কশিট পায়নি পরীক্ষার্থীরা। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে ৩১ জুলাই মার্কশিট পাবে পরীক্ষার্থীরা। এদিকে ওয়েবসাইটে এই ধরনের নির্দেশিকা দেখে স্পষ্টতই বিভ্রান্তি তৈরি হয়েছে ছাত্রছাত্রীদের মনে। বর্তমান পরিস্থিতিতে স্কুলে গিয়ে খোঁজ নেওয়ার উপায় নেই। কারণ বন্ধ রয়েছে স্কুল। ফলে উদ্বিগ্ন ছাত্রছাত্রীরা। দক্ষিণ কলকাতার একটি স্কুলের কয়েক জন পড়ুয়ার অভিযোগ, শনিবার ওয়েবসাইটে নম্বর দেখতে গিয়ে তারা দেখে, নম্বরের জায়গায় কিছু নেই।

উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভানেত্রী মহুয়া দাস বলেন, ‘‘অনলাইনে যাদের নামের পাশে নম্বর না-দিয়ে শুধু ‘কনট্যাক্ট ইয়োর ইনস্টিটিউশন’ লেখা হয়েছে, তারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছে। সরাসরি ওয়েবসাইটে অনুত্তীর্ণ হওয়ার খবর দেখলে বিরূপ প্রক্রিয়া হতে পারে ছাত্র-ছাত্রীদের। তাই স্কুল এর সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। ছাত্র-ছাত্রীদের মার্কশিটে বিস্তারিতভাবে উল্লেখ করা থাকে। এবছর মার্কশিট দিতে বেশ কিছুদিন সময় লাগছে। সেই কারণে ভুল বোঝাবুঝি হচ্ছে।”

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...