Wednesday, March 25, 2026

কড়া লকডাউন ঘোষণাতেও মিশ্র প্রভাব কোচবিহারে

Date:

Share post:

গোষ্ঠী সংক্রমণে এড়াতে কোচবিহারে সাতদিনের লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ইতিমধ্যেই প্রতিটি বাজার এবং জনবসতিপূর্ণ এলাকায় মাইকিং করে ঘোষণা করা হয়েছে। নির্দেশিকা অনুসারে সকাল 7 টা থেকে দশটা পর্যন্ত বাজারে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দোকান খোলা থাকার কথা। কিন্তু অসচেতনতা ছবি এখনও স্পষ্ট কোচবিহারে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পাশাপাশি পান, বিড়ি চায়ের দোকান খোলা। শুধু তাই নয়, জেলা প্রশাসনের একাধিক নির্দেশিকা সত্বেও শহর এলাকায় টোটো ও অটো নিয়ন্ত্রিত হয়নি।
ঘোষণা করার পরে বাজারের ভিড় বেশ কিছুটা কমেছে।
মাস্কবিহীন পথচারীদের ইতিমধ্যেই গ্রেফতার করা হচ্ছে।প্রশাসনের পক্ষ থেকে লকডাউন সফল করতে কোচবিহার কোতোয়ালি থানার আইসি সমজিৎ রায় মাইক হাতে ইতিমধ্যেই প্রতিটি বাজারে ঘোষণা করেছেন। কিন্তু টোটো চলাচল নিয়ন্ত্রণ এবং গ্রাম-গঞ্জ থেকে কোচবিহারে দৈনিক শ্রমিকদের যাতায়াত নিয়ন্ত্রণ অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...