Tuesday, June 23, 2026

সংক্রমণ ঠেকাতে ব্যাঙ্ক নিয়ে রাজ্যের বড় সিদ্ধান্ত, জেনে নিন নিয়ম…       

Date:

Share post:

ব্যাঙ্কের ক্ষেত্রে নয়া নিয়ম জারি হচ্ছে রাজ্যে। সংক্রমণ যে হারে বাড়ছে, তা নিয়ন্ত্রণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
একাধিক ব্যাঙ্কে সংক্রমণ বেড়েছে গত কয়েকদিনে। একাধিক কর্মী-অফিসারেরা ভাইরাস আক্রান্ত হয়েছেন। সংক্রমণ রুখতে তাই এবার সিদ্ধান্ত নেওয়া হল।

এদিন নবান্নের তরফে জানানো হয়, বাংলার সরকারি এবং বেসরকারি সমস্ত ব্যাঙ্ক এবার থেকে শনি ও রবিবার বন্ধ থাকবে। সপ্তাহে মোট পাঁচদিন ব্যাঙ্কের কাজ হবে। এর আগে মাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহের শনিবার ছুটি পেতেন কর্মীরা। তবে এবার প্রতি সপ্তাহেই পাঁচদিন করে কাজ হবে। একইসঙ্গে গ্রাহক পরিষেবার সময়ও কমিয়ে দেওয়া হল। এখন থেকে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত পরিষেবা পাবেন গ্রাহকরা।

মহামারির আবহে স্কুল-কলেজ, অফিস-কাছারি, আদালত বন্ধ থাকলেও ব্যাঙ্ক কর্মীরা আগের মতোই গ্রাহকদের সেবা দিয়ে চলেছেন। লকডাউনেও বদলায়নি ব্যাঙ্ক পরিষেবার নিয়ম। এতদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্তই পরিষেবা দিতেন কর্মীরা। কিন্তু এবার সংক্রমণের উর্ধ্বমুখী গ্রাফ দেখে কড়া হচ্ছে প্রশাসন। সমস্ত কাজ সেরে যাতে কর্মীরা আরও তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারেন, সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। তাছাড়া যত সংখ্যক কম মানুষ বাড়ির বাইরে থাকবেন, সংক্রমণের সম্ভাবনাও ততই কমবে।

Related articles

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...

জেনে নিন মঙ্গলবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের (Petrol-Diesel Price) নতুন দাম জারি করে সরকারি...