Wednesday, April 8, 2026

অকম্মার ধাড়ি একটা! পাইলটকে বেনজির আক্রমণ গেহলটের

Date:

Share post:

শচীন পাইলট একটা আস্ত অকম্মার ধাড়ি। লোকের মধ্যে বিবাদ বাধানো ছাড়া আর কোন কাজটা করেছে? সাত বছর ধরে রাজস্থানে দলের শীর্ষ পদে থেকে সেই দলকেই পিছন থেকে ছুরি মেরেছে। উপ মুখ্যমন্ত্রী হয়ে গোষ্ঠীবাজি করা ছাড়া আর কোনও কাজ ছিল না। কূটকাচালির বাইরে অন্য কোনও কাজ করার যোগ্যতাই ওর নেই। সোমবার কংগ্রেসের বিদ্রোহী নেতা শচীন পাইলট সম্পর্কে ঠিক এই ভাষাতেই নজিরবিহীন আক্রমণ শানালেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রাজস্থান হাইকোর্টে যখন কংগ্রেস বনাম কংগ্রেস লড়াই ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে, তখন পাইলটকে তীব্র ব্যক্তিগত আক্রমণ করলেন গেহলট। এর পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি কংগ্রেস ত্যাগ অনিবার্য পাইলটের সামনে? কারণ গেহলট কংগ্রেস হাইকমান্ডের সবুজ সংকেত ছাড়া ধারাবাহিকভাবে পাইলটকে আক্রমণ করছেন, এটা ভাবা ভুল।

সোমবার রাজস্থানের মুখ্যমন্ত্রী গেহলট অপসারিত উপ মুখ্যমন্ত্রী তথা প্রদেশ সভাপতি পাইলট সম্পর্কে বলেন, সরল মুখ, ইংরাজি আর হিন্দি ভাষায় উপর দখল এবং মিডিয়ায় প্রভাব থাকলেই কেউ জনগণের নেতা হয়ে যায় না। রাজস্থানের মানুষের জন্য শচীন পাইলটের কী অবদান, তা এরাজ্যের মানুষকে জিজ্ঞেস করলেই স্পষ্ট হয়ে যাবে। প্রদেশ কংগ্রেস সভাপতি পদে থেকেও দলের জন্য কিছুই করেনি। তাও আমি সবসময় দলীয় কর্মীদের বলতাম, ওকে যেন উপযুক্ত সম্মান দেওয়া হয়, সবাই যেন ওকে সহযোগিতা করে। তার পরেও প্রথম দিন থেকে নিজের দলের সরকারকেই বেকায়দায় ফেলার চেষ্টা করে গিয়েছেন উনি। পদে পদে অসহযোগিতা করেছেন। কোনও প্রদেশ সভাপতি নিজের দলকেই পিছন থেকে ছুরি মারছে, এমন কেউ দেখেছে? গেহলটের দাবি, রাজস্থানের বড় কর্পোরেট হাউসগুলো মোদিকে খুশি করতে কংগ্রেস বিরোধী কাজকর্মে টাকা জোগাচ্ছে। আর পাইলট ভাবছেন বড় মিডিয়া হাউসের সাহায্য পেলেই সব হয়ে যাবে!

Related articles

পাত পেড়ে খেয়েছিলেন অমিত শাহ, এবার সেই বিশ্বাস পরিবার বাদ ভোটার তালিকা থেকে!

নির্বাচনে দিল্লি থেকে পরিযায়ী পাখির মতো আসেন বিজেপির নেতারা। চূড়ান্ত বাঙালি প্রেম দেখানোর খেলা চলে কয়েক মাস। আদতে...

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...