Wednesday, March 25, 2026

অতিমারি প্রতিষেধকে সাফল্য, দাবি অক্সফোর্ডের

Date:

Share post:

ভাইরাস নাশে বড় সাফল্য পেল অক্সফোর্ড। এমনটাই জানাচ্ছেন গবেষকরা। মানবদেহে প্রাথমিক ট্রায়ালে দেখা গিয়েছে, অক্সফোর্ডের তৈরি এই ভ্যাকসিনে রয়েছে দ্বৈত প্রতিরোধ ক্ষমতা। এটি ১০৭৭ জন ভলেন্টিয়ারের মধ্যে প্রয়োগ করা হয়েছিল। ১০৭৭ জন ভলেন্টিয়ারের মধ্যে ৯০ শতাংশের প্রথম ডোজেই তৈরি হয়েছিল অ্যান্টিবডি। বাকি ১০ শতাংশের শরীরে দ্বিতীয় ডোজ প্রয়োগ করার পরেই অ্যান্টিবডি তৈরি হয়েছে।

ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগে গবেষকরা লক্ষ্য করেছেন, ভাইরাস রোধে অ্যান্টিবডি ও টি-সেলের মাত্রা বাড়াচ্ছে এই প্রতিষেধক। টি-সেল হচ্ছে যা শরীরে শ্বেত রক্তকণিকা তৈরি করে এবং ভাইরাসের সঙ্গে লড়াই করে তাকে হারিয়ে দেওয়ার চেষ্টা করে। অক্সফোর্ডের গবেষকরা এটিকে একটি বিরাট সাফল্য বলেই মনে করছেন। তবে গবেষকরা আরও জানিয়েছেন, এই ভ্যাকসিনটি যে চূড়ান্ত এমনটা ভাবার কোনও কারণ নেই। এর মধ্যে আরও অনেক ধাপ রয়েছে। সেই ধাপগুলো সম্পন্ন হলেই ভ্যাকসিনটিকে চূড়ান্ত বলে ঘোষণা করা হবে। প্রতিষেধকটি কোন সময়ে বাজারে আসবে তা নিয়ে গবেষকদের একাংশ জানাচ্ছে, সব পরীক্ষা সফল হলে সেপ্টেম্বরের মধ্যেই তা চলে আসতে পারে। সোমবার দ্যা ল্যানসেটের মেডিক্যাল জার্নালে এমন ফলই প্রকাশ করা হয়েছে।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...