Tuesday, June 9, 2026

চিনকে একঘরে করতে ও জিনপিং প্রশাসনকে চাপে রাখতে ব্রিটেন সফরে পম্পেও

Date:

Share post:

চিনকে একঘরে করতে ও হংকংয়ের বিষয়ে জিনপিং প্রশাসনের উপর আরও চাপ তৈরি করতে এবার করোনা আবহেই ব্রিটেন ও ডেনমার্ক সফরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও।
বলা যেতে পারে, চিনের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ার কাজে লেগে পড়ল আমেরিকা।
মার্কিন সেক্রেটারি অফ স্টেট মাইক পম্পেও শি জিনপিংকে খোঁচা দিয়ে কিছুদিন আগেই দাবি করেছিলেন, বিদেশি শত্রু থেকে নিজের দেশের জনগণের মুক্ত চিন্তাধারাকে বেশি ভয় পায় চিন। লাদাখে ভারত-চিন উত্তেজনা এবং হংকংয়ে গণতন্ত্রপন্থীদের আন্দোলনের মাঝে এভাবেই দিনপিংকে তোপ দেগেছিলেন পম্পেও। পাশাপাশি চিনের বিরুদ্ধে সমস্ত বিশ্বকে এক হওয়ার আবেদন জানিয়েছিলেন তিনি । এবার সেই উদ্দেশ্যেই মহামারীর আবহে ইউরোপে যাচ্ছেন পম্পেও।
এদিকে চিনের বিরুদ্ধে আগেই জোট বেঁধেছিল বিশ্বের ৮টি দেশ। এই জোটে আমেরিকা, গ্রেট ব্রিটেন, জার্মানি, জাপান ছাড়াও রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, সুইডেন, নরওয়ে ও ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকজন সাংসদ।

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...