Tuesday, March 31, 2026

রাম মন্দিরের ভূমিপুজো নিয়ে রাজনৈতিক তরজা শুরু

Date:

Share post:

অযোধ্যার বহু প্রতীক্ষিত রাম মন্দির নির্মাণের সূচনা হবে আগামী ৫ অগাস্ট। ওইদিন ভূমিপুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাম মন্দির তীর্থক্ষেত্র ট্রাস্ট গত শনিবারই প্রধানমন্ত্রীর কাছে উদ্বোধনের আবেদন জানিয়ে প্রস্তাব নেয়। ৫ অগাস্টের জন্য সম্মতি দেন প্রধানমন্ত্রী। এরপরই নাম না করে মোদিকে কটাক্ষ করেন এনসিপি প্রধান শারদ পাওয়ার। তিনি বলেন, গোটা দেশ করোনাভাইরাসের মহামারির বিরুদ্ধে লড়াই করতে ব্যস্ত। অর্থনৈতিক সংকট চলছে। এখন মন্দির নিয়ে মাতামাতি না করে চলতি সংকটের মোকাবিলা করার সময়। রাম মন্দির করোনা সংকট দূর করতে পারবে না। পাওয়ারের সুরে সুর মিলিয়ে একইভাবে মোদির সমালোচনা করেছে কংগ্রেসও। কিন্তু মজার বিষয়, এনসিপি ও কংগ্রেস যখন এই ইস্যুতে বিজেপির সমালোচনা করছে তখন মহারাষ্ট্রে এই দুই দলেরই জোট শরিক শিবসেনার সুপ্রিমো ও মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে অযোধ্যায় রাম মন্দিরের ভূমিপুজোয় অংশ নেবেন বলে জানিয়েছেন। শিবসেনা সাংসদ সঞ্জয় রাউত বলেন, আমরা এখনও আমন্ত্রণ পাইনি। তবে আমন্ত্রণ না পেলেও আমরা অযোধ্যা যাব। কারণ রাম মন্দির নির্মাণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে শারদ পাওয়ারের মন্তব্য নিয়ে বিজেপি নেত্রী উমা ভারতীর তির্যক মন্তব্য, এনসিপি নেতা আসলে রামের বিরুদ্ধে বলেছেন, মোদিকে কিছু বলেননি।

 

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...