Saturday, June 20, 2026

সিইএসসি-র নয়া বিল পেলে জমা, দেরিতেও লাইন কাটবে না: আশ্বাস শোভনদেবের

Date:

Share post:

সিইএসসি-র গ্রাহকদের বিল জমা দিতে দেরি হলেও কারও লাইন কাটা হবে না। সোমবার সাংবাদিক বৈঠক করে জানালেন বিদ্যুৎমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। এদিনই সকালে সিইএসসি-র সঙ্গে বৈঠক করেন তিনি। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, নতুন বিল না এলে, আগের বিলের টাকা দিলেও কারো লাইন কাটা হবে না। এমনকী, লেট ফি-ও দিতে হবে না গ্রাহকদের।

বৈঠকে সিইএসসি-র তরফে বিদ্যুৎমন্ত্রীকে বলা হয়েছে। তাদের বিল তৈরিতে কোনও সমস্যা হয়নি। শোভনদেব চট্টোপাধ্যায় জানান, লকডাউনের সময় বেশিরভাগ লোক বাড়ির মধ্যেই ছিলেন। ফলে বিদ্যুৎ খরচ বেশি হয়েছে। কেন এই বিল হয়েছে, তার ব্যাখ্যা বিদ্যুতের বিলের পিছনদিকে দেওয়া থাকে। কিন্তু সেটা অধিকাংশ গ্রাহকই পড়েন না। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, লকডাউনে আর্থিক মন্দার কারণে বহু মানুষ কাজ হারিয়েছেন। এই পরিস্থিতিতে এক সঙ্গে তিন মাসের বিল দেওয়া কষ্টসাধ্য। এর ফলে আরও বেশি ক্ষোভ দেখা দিয়েছে।
মন্ত্রীর সঙ্গে বৈঠকের পরে সিইএসসি কর্তৃপক্ষ নিজেদের মধ্যে বৈঠকে বসেছে। যারা ইতিমধ্যেই এপ্রিল-মে মাসের বিল জমা দিয়ে দিয়েছেন, তাঁদের টাকা কী হবে? জুন মাসের বিল কীভাবে আলাদা করে নেওয়া হবে, সেই বিষয়ে সম্পূর্ণ পরিকল্পনা তারা তৈরি করছে। বিদ্যুৎমন্ত্রী জানান, এর জন্য সময় চেয়েছে কর্তৃপক্ষ। এই সমগ্র বিষয়টি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন বলেও জানান শোভনদেব চট্টোপাধ্যায়।

Related articles

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...