Sunday, March 29, 2026

রাম মন্দিরের ভূমিপুজোয় প্রধানমন্ত্রীর সামনেই ‘দান’ করা হবে ৪০ কেজি রুপো

Date:

Share post:

কোথায় আর্থিক মন্দা?

রাম মন্দিরের ভূমিপুজোয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিতেই ৪০ কেজি ওজনের রুপোর পাত ‘দান’ করা হবে বলে খবর। মাটিতে পুঁতে দেওয়া হবে ওই ৪০ কেজি রূপো, তার উপরই তৈরি হবে মন্দিরের ভিত।
আগেই ঘোষণা করা হয়েছে, মহামারির আবহেই হবে রাম মন্দিরের ভূমিপুজো। আগস্ট মাসের সেই অনুষ্ঠানে অযোধ্যায় হাজির থাকতে পারেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ কীভাবে এই অনুষ্ঠানের অনুমতি দিল যোগী প্রশাসন, তা নিয়ে ইতিমধ্যেই উঠছে প্রশ্ন।

এবার জানা গিয়েছে, সেই ভূমিপুজোয় ৪০ কেজি ওজনের রূপোর পাত দেওয়া হবে৷ এই খবরে ফের বিতর্ক দানা বেঁধেছে। নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, দেশের বড় অংশের মানুষ যখন দু’বেলা খেতে পাচ্ছেন না, সেই পরিস্থিতিতে ৪০ কেজি রূপো পুঁতে ফেলার
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হাজির থাকেন কোন যুক্তিতে ?

সুবিশাল এই রাম মন্দির নির্মাণ করা হবে বলে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এবার সেই কথা রাখতে আগস্ট মাসের ৩ তারিখ ভূমিপুজোর প্রস্তুতি পর্ব শুরু হবে। রামাচার্য পুজো হব ৪ আগস্ট৷ ৩ দিনের অনুষ্ঠান ৫ আগস্ট শেষ হবে। গ্রহের স্থান গণনার পর ঠিক হয়েছে, মন্দিরের ভিত্তি স্থাপন করা হবে ৫ আগস্ট দুপুর ১২টা ১৩ মিনিটে৷ সেখানেই প্রধানমন্ত্রীকে হাজির থাকার আমন্ত্রণ জানানো হয়েছে। তবে তিনি হাজির থাকবেন কি না, তা নিয়ে পিএমও এখনও কিছু জানায়নি।

মন্দির ট্রাস্টের প্রধান মোহন্ত নৃত্যগোপাল দাসের মুখপাত্র মোহন্ত কমল নয়ন দাস বলেছেন গোটা অনুষ্ঠান বারাণসীর পুরোহিতরা পরিচালনা করবেন৷ এনারাই গত মার্চ মাসে রামের মূর্তি স্থাপনের তদারকি করেছিলেন। ভূমি পুজোয় দেওয়া হবে ৪০ কেজির রুপোর পাত, তার উপরেই তৈরি হবে ভিত। ৫টি গম্বুজ তৈরি হবে৷ মন্দিরের পাশে বিশ্বমানের এক মিউজিয়াম তৈরি হবে। এখানে মন্দির গঠনের ইতিহাস ইত্যাদির বিস্তারিত ব্যাখ্যা থাকবে।

Related articles

যোগীরাজ্যে প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার মাথায় কোপ, কাটা মুণ্ডু নিয়ে রাস্তায় অভিযুক্ত!  

ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা তলানিতে। যোগীরাজ্য যেন জঙ্গলরাজ, ফের তার প্রমাণ মিলল। প্রকাশ্য রাস্তায় সামান্য বচসার জেরে আইসক্রিম...

মৃত মুজতবা আলি খামেনেই! চাঞ্চল্যকর দাবি ট্রাম্পের 

পশ্চিম এশিয়ায় ইরান-ইজরাইল (Iran Israel conflict) সংঘর্ষের মাঝেই চাঞ্চল্যকর দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (US President Donald Trump)।...

IPL: অভিযান শুরুর দিনেই স্বস্তির খবর, জানুন নাইটদের সম্ভাব্য প্রথম একাদশ

আইপিএল (IPL) শুরুর আগেই পাথিরানাকে স্বস্তি কেকেআর (KKR) শিবিরে। শ্রীলঙ্কান পেসার পাথিরানা ফিট হয়ে উঠছেন। শ্রীলঙ্কান পেসারের ফিটনেস...

মনে রাখবেন আমিই আপনার প্রার্থী: ক্ষমতায় তৃণমূল আসছে, দাবি করে বার্তা মমতার

আতঙ্কের জঙ্গলমহলে যেভাবে ক্ষমতায় আসার পরে উন্নয়ন এনেছে বর্তমান সরকার তাতে নতুন পালক জুড়বে চতুর্থবার তৃণমূলের সরকার গঠন...