Sunday, May 3, 2026

মারণ ভাইরাসকে হারিয়ে বাড়ি ফিরছেন তরুণী, নেচেগেয়ে সেলিব্রেশন!  

Date:

Share post:

ছড়িয়ে পড়ছে সংক্রমণ । উদ্বেগ বাড়ছে মানুষের মধ্যে । এরইমধ্যে মারণ ভাইরাসকে হারিয়ে দিচ্ছেন অনেকে। ‘ভাইরাস যুদ্ধে’ জিতে বাড়ি ফিরলেন এক তরুণী। আর নেচেগেয়ে তাঁকে অভ্যর্থনা জানালো ছোট বোন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও।
ভাইরাস আক্রান্ত হন পুণের এক পরিবার। বাড়ির ছোট মেয়ে ছাড়া সকলের রিপোর্ট আসে পজিটিভ। প্রথমে পজিটিভ রিপোর্ট আসে গৃহকর্তার। তারপর ভাইরাসে আক্রান্ত হন তাঁর স্ত্রী এবং বড় মেয়ে। হাসপাতালে ভর্তি করা হয় তিনজনকেই। গৃহকর্তা আর কর্ত্রী অবশ্য কয়েকদিনের মধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরছিলেন। তবে দীর্ঘ সময় হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে দিন কাটছিল বড় মেয়ের। অবশেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিনি। দিদিকে দেখতে পেয়ে বাড়ির সামনে রাস্তায় সে কী নাচ বোনের। একেবারে গলির মুখ থেকে দিদিকে দেখে নাচতে শুরু করে বোন।

বোনের নাচ দেখে তাল মেলায় দিদিও। বাড়ির গেটে এসে হাতের ব্যাগপত্র নামিয়ে রেখে ফের বোনের সঙ্গে নাচতে থাকে দিদি। বাড়ির বড় মেয়েকে আরতি করে ঘরে ঢুকিয়ে নেন তাঁদের মা।
জানা গিয়েছে, পুণের ওই তরুণীর নাম সালোনি সতপুতে। বছর তেইশের এই তরুণীর দিদিই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।

Related articles

ভোট গণনার আগে অতিসক্রিয় NIA, বেছে বেছে তৃণমূল নেতাদের নোটিশ কেন্দ্রীয় সংস্থার

মোথাবাড়িতে বিচারপতিদের হেনস্থার ঘটনায় এবার ভোট গণনার আগের দিন মালদহের (Maldah district) একাধিক তৃণমূল নেতাকে (TMC Leaders) তলব...

Press Freedom Day: লম্ফঝম্প সার, ভারতে সাংবাদিকদের কাজের পরিবেশ ক্রমশ খারাপ দিকে

৩ মে আন্তর্জাতিক সংবাদমাধ্যম স্বাধীনতা দিবস হিসাবে উদযাপন করেন বিশ্বের সাংবাদিক মহল। প্রত্যন্ত গ্রাম থেকে গোটা দেশ এমনকি...

মদ্যপানের জল না দেওয়ায় নাবালককে মর্মান্তিক হত্যা যোগীরাজ্যে

এবার বিজেপি শাসিত যোগী আদিত্যনাথের (BJP Ruled State Yogi Adityanath) রাজ্যে প্রকাশ্যে গুণ্ডামির বলি এক নয় বছরের শিশু।...

২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল! চামেলিকে সরিয়ে দায়িত্বে পোলেরহাট থানার অতিরিক্ত ওসি বলাই বাগ

২৪ ঘণ্টার মধ্যে ফের কালীঘাট থানার ওসি বদল। শনিবারই উল্টোডাঙার মহিলা থানার ওসি চামেলি মুখোপাধ্যায়কে কালীঘাট থানার ওসিক...