Friday, April 3, 2026

বানভাসি অসম: ক্ষতিগ্রস্ত ৭০ লক্ষ মানুষ, জলে ডুবে মৃত্যু ৯টি গণ্ডারের  

Date:

Share post:

দিনদিন ভয়ঙ্কর রূপ ধারণ করছে অসমের বন্যা। কেন্দ্রীয় জল কমিশন থেকে সতর্ক করা হয়েছে। জানানো হয়েছে, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে অসমে ব্রহ্মপুত্র নদে জলস্তর আরও বাড়তে পারে। দু’সপ্তাহ আগে ব্রহ্মপুত্র দু’কুল ছাপিয়ে ২৫০০ গ্রামকে প্লাবিত করে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় গোয়ালপাড়া জেলা। সেখান বিপদে পড়েন ৪ লক্ষ ৫৩ হাজার মানুষ। এছাড়া বরপেটায় ৩ লক্ষ ৪৪ হাজার ও মরিগাঁওতে ৩ লক্ষ ৪১ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
সব মিলিয়ে রাজ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭০ লক্ষ মানুষ। ভয়াবহ বন্যায় অসমের ৩৩ টি জেলার মধ্যে ২৪ টিই ক্ষতিগ্রস্ত হয়েছে। জল কমিশন থেকে বলা হয়েছে, ধানসিঁড়ি, জিয়া ভারালি, কোপিলি, বেকি, কুশিয়ারা এবং সংকোশ নদীর জলও বিপদসীমার ওপর দিয়ে বইছে। অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল বলেছেন, “একদিকে করোনা সংক্রমণ অন্যদিকে বন্যা। দু’টি চ্যালেঞ্জের সঙ্গে লড়তে হচ্ছে অসমকে। আমরা লড়াই চালিয়ে যাচ্ছি। বহু মানুষ ও গবাদি পশুকে বন্যাদুর্গত এলাকা থেকে নিরাপদ জায়গায় সরিয়ে আনা হয়েছে।” কাজিরাঙা অভয়ারণ্য চলে গিয়েছে প্রায় জলের তলায়। জলে ডুবে মৃত্যু হয়েছে ৯টি গণ্ডারের।

উল্লেখ্য, রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে সর্বানন্দ সোনওয়ালের সঙ্গে কথা বলেন। রাজ্যে মহামারি সংক্রমণ ও বন্যা পরিস্থিতি, দু’টি বিষয় নিয়েই তিনি জানতে চান। মুখ্যমন্ত্রীর অফিস থেকে বিবৃতি দিয়ে বলা হয়, প্রধানমন্ত্রী বলেছেন, এই বিপদের সময় তিনি অসমের মানুষের পাশে আছেন। রাজ্যের পরিস্থিতির ওপরে কেন্দ্রীয় সরকার নজর রাখছে।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...