Wednesday, March 25, 2026

অক্সফোর্ডের ভ্যাকসিন নিরাপদ, দাবি, প্রথম পর্যায়ে সাফল্য মিলেছে

Date:

Share post:

অক্সফোর্ডের অতিমারির ভ্যাকসিনের প্রথম পর্যায়ের হিউম্যান-
ট্রায়াল সফল বলে দাবি করা হয়েছে৷ সংবাদমাধ্যম বিবিসি-র খবর অনুযায়ী, খুব বাড়াবাড়ি বা বিপজ্জনক পার্শ্বপ্রতিক্রিয়া ভ্যাকসিনটিতে হয়নি৷ যাঁদের উপর ট্রায়াল হয়েছিল, তাঁদের মধ্যে ৭০ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁদের শুধুই জ্বর ও মাথাব্যথা হয়েছে৷
তবে গবেষকরা বলছেন, এই জ্বর, মাথাব্যথা প্যারাসিটামলে সেরে যাবে৷
হিউম্যান-ট্রায়ালের সামগ্রিক পর্যবেক্ষণ বলছে, এই ভ্যাকসিন নিরাপদ ও রোগপ্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি করতে সক্ষম৷৷ এই ট্রায়ালে মোট ১,০৭৭ জনের উপর এই ভ্যাকসিন, ইনজেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়৷ দেখা গিয়েছে, ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে ভ্যাকসিনটি অ্যান্টিবডি ও হোয়াইট ব্লাড সেল তৈরি করতে সক্ষম৷ ইতিমধ্যেই এই ভ্যাকসিনের প্রায় ১০ কোটি ডোজ বরাত দিয়েছে ব্রিটিশ সরকার৷

ভ্যাকসিনটির মেডিক্যাল নাম- ChAdOx1 nCoV-19৷ অতিমারি-ভাইরাসের থাবা থেকে মানুষকে বাঁচাতে ভ্যাকসিনটি তৈরি করেন অক্সফোর্ডের গবেষকরা৷ সারা গিলবার্টের নেতৃত্বে অক্সফোর্ডের গবেষকদের দাবি, তাঁদের তৈরি এই ভ্যাকসিন ‘T-Cell’ তৈরিতেও সক্ষম। ফাইজারের মতো বিশ্বের বহু সংস্থা ভ্যাকসিন আবিষ্কারের কাজ চালাচ্ছে। তাদের কারও প্রথম বা দ্বিতীয় দফার ক্লিনিক্যাল ট্রায়াল বা পরীক্ষামূলক প্রয়োগও শুরু হয়েছে। কিন্তু অক্সফোর্ডের মতো অন্য কেউই এখনও পর্যন্ত দাবি করতে পারেনি যে, তাদের ভ্যাকসিনে অ্যান্টিবডির সঙ্গে ‘টি-সেল’ তৈরি হচ্ছে।
সারা গিলবার্টের কথায়, ‘আমাদের তৈরি ভ্যাকসিনে অতিমারি নিয়ন্ত্রণে চলে আসবে, এটা নিশ্চিত করে বলার সময় এখনও আসেনি৷ এখনও অনেক কাজ বাকি৷ তবে প্রাথমিক রেজাল্ট আমাদের আশা জাগাচ্ছে৷’

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...