Saturday, June 27, 2026

সংক্রমণ ঠেকাতে বাজারের সময়সীমা বেঁধে দেওয়া হল আসানসোল ও দুর্গাপুরে, ছাড় জরুরি পরিষেবায়

Date:

Share post:

আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে । সংক্রমণ ঠেকাতে এবার নেওয়া হল বিশেষ ব্যবস্থা। আসানসোল মহকুমায় আংশিক লকডাউন ঘোষণা করল মহকুমা প্রশাসন। সোমবার সকাল থেকে বাজার খোলা রাখার সময় বেঁধে দিয়েছে তারা। আসানসোলের পাশাপাশি দুর্গাপুরেও একই নির্দেশিকা জারি করা হয়েছে। দুর্গাপুরে সোমবার থেকে বন্ধ রাখা হচ্ছে মিনিবাস পরিষেবাও।
আসানসোলের মহকুমাশাসক দেবজিৎ গঙ্গোপাধ্যায় বাজার খোলা রাখা সংক্রান্ত নির্দেশিকা জারি করেছেন রবিবার। সেই নির্দেশিকায় বলা হয়েছে, সবজি বাজার ও মল সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা রাখা যাবে। এই তালিকার বাইরে রাখা হয়েছে ওষুধের দোকান, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান এবং জরুরি পরিষেবা।

হোটেল ও রেস্তোরাঁ খোলা রাখার ব্যাপারেও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এগুলি খোলা রাখা যাবে তবে বসে খাওয়াদাওয়া করা যাবে না বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে। শুধুমাত্র হোম ডেলিভারি করার অনুমতি দেওয়া হয়েছে।
মহকুমা প্রশাসনের নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, সামাজিক দূরত্ব বজায় না রাখার জন্য মহকুমায় ভাইরাস সংক্রমণের হার ক্রমেই বৃদ্ধি পেয়েছে। সেই কারণে প্রশাসন বাধ্য হচ্ছে দোকান ও বাজার খোলা রাখার ওপর বিধিনিষেধ আরোপ করতে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আসানসোলের শহর ও গ্রামাঞ্চলে এই নির্দেশ কার্যকর থাকবে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...