Wednesday, June 24, 2026

এবার একুশে জুলাই ভার্চুয়াল শহিদ স্মরণে বিশেষ গান প্রকাশ তৃণমূলের

Date:

Share post:

করোনার কোপে তৃণমূলের ঐতিহাসিক একুশ জুলাই সমাবেশ। শহিদ দিবসের ইতিহাসে এই প্রথম ধর্মতলায় দেখা যাবে না লক্ষ লক্ষ মানুষের সমাবেশ। তবে জনসমাবেশ নিষিদ্ধ হলেও, প্রতিবারের মত এবারও শহিদ স্মরণ কর্মসূচি পালন করবে তৃণমূল নেতৃত্ব।

আগামিকাল, মঙ্গলবার শহিদ তর্পণ-এ এবার একুশে জুলাই পাড়ার মোড়ে মোড়ে দিনভর একটি বিশেষ গান বাজাবে তৃণমূল কংগ্রেস। সেই গান প্রকাশ করা হয়েছে।

পাশাপাশি, একুশে জুলাই বুথে বুথে দলীয় পতাকা তুলবেন তৃণমূল নেতা-কর্মীরা। বেলা ১টায় সব বুথে বুথে তৃণমূলের দলীয় পতাকা তোলা হবে। তৃণমূল ভবনে দলীয় পতাকা উত্তোলন করবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তারপর ধর্মতলা ভিক্টরিয়া হাউসের ও পার্ক স্ট্রিটে শহিদ তর্পণ-এ ১৩ শহিদের স্মারক বেদিতে মাল্যদান করা হবে।

এরপর শুরু হবে ভার্চুয়াল সমাবেশ। ঠিক ২টোয় ভার্চুয়াল জনসভায় যোগ দেবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাটে বাড়ি থেকেই অনলাইনে লাইভ ভাষণ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগে ঠিক হয়েছিল তাঁর বাড়ির পাশে কালীঘাট মিলন সঙ্ঘের মাঠে বিশেষ মঞ্চ বানানো হবে। এবং সেখান থেকে ভার্চুয়াল সমাবেশে বক্তব্য রাখবেন। কিন্তু করোনা আবহে তা বাতিল করে বাড়ি থেকে সমাবেশে যোগ দেবেন তৃণমূল নেত্রী।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে একে একে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন রাজ্য সভাপতি সুব্রত বক্সি, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়।

একুশের এই ঐতিহাসিক ভার্চুয়াল সমাবেশ তৃণমূল কংগ্রেসের বিভিন্ন ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েব সাইটে সরাসরি প্রচার করা হবে। গানটি মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের লেখা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...