Thursday, June 25, 2026

এবার বিশ্বসেরা বাঙালি অলরাউন্ডার সাকিবের ঘরে করোনার হানা

Date:

Share post:

মারণ ভাইরাস করোনার গ্রাস থেকে কার্যত মুক্তি নেই কারও।

এবার করোনার হানা বিশ্বসেরা বাঙালি অলরাউন্ডার তথা বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল-হাসানের বাড়িতে। জানা গিয়েছে, এই তারকা ক্রিকেটারের বাবা মাশরুর রেজা কুটিল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রবিবার মাশরুর রেজাসহ মাগুরার আরও ৮ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়। পুরো বিষয়টি নিশ্চিত করেছেন মাগুরার সিভিল সার্জন চিকিৎসক প্রদীপ কুমার সাহা।

বাংলাদেশ জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা করোনা আক্রান্ত হন। এরপর তাঁর ভাই এবং স্ত্রীও করোনা আক্রান্ত হন। সর্বশেষ রিপোর্টে মাশরাফির রিপোর্ট নেগেটিভ এলেও তার স্ত্রীর রিপোর্ট পজিটিভ। করোনা আক্রান্ত হয়েছেন ক্রিকেটার নাজমুল ইসলাম অপু। তিনিও এখন করোনামুক্ত।

তামিম ইকবালের মা এবং ভাই, প্রাক্তন ওপেনার নাফিস ইকবাল-সহ পরিবারের বেশ কয়েকজন করোনা আক্রান্ত হন। তারাও এখন করোনামুক্ত। এবার করোনা আক্রান্ত হলেন সাকিবের বাবা।

জানা গিয়েছে, সাকিব আল হাসান এখন নিউইয়র্কে স্ত্রী-কন্যার সঙ্গে। তাঁর বাবা মাশরুর রেজা কুটিল সাংবাদিকদের বলেন, “বুধবার থেকে আমার শরীরে জ্বর, সর্দি-সহ কিছু উপসর্গ দেখা দেয়। শুক্রবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিই। রবিবার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ রিপোর্ট এসেছে। তবে আমি এখন সুস্থ আছি। চিকিৎসক সুশান্ত কুমার বিশ্বাসের অধীনে বাড়িতে থেকে আমি চিকিৎসা করছি”।

মাগুরার সিভিল সার্জন চিকিৎসক প্রদীপ কুমার সাহা বলেন, সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা-সহ ৮ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। মাশরুর রেজা মাগুরা শহরের কেশব মোড়ের বাড়িতে আইসোলেশনে আছেন। তবে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...