Thursday, June 25, 2026

টুইটারে ৬ কোটি ফলোয়ারের মাইলস্টোন প্রধানমন্ত্রীর

Date:

Share post:

সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় ভারতের প্রধানমন্ত্রী। আর সোশ্যাল মিডিয়ায় তাঁর জনপ্রিয়তাও কম নয়। টুইটারে তাঁর ফলোয়ার ৬০ মিলিয়ন। রবিবারই তাঁর ফলোয়ার সংখ্যা ৬ কোটি পার করল।

গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন টুইটার ব্যবহার শুরু করেন নরেন্দ্র মোদি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর রেকর্ড হারে বাড়তে থাকে ফলোয়ার্স সংখ্যা। এবার সেই ফলোয়ার্স সংখ্যা গিয়ে দাঁড়াল ৬ কোটিতে।

বিশ্ব রাজনাতিকদের মধ্যে অবশ্য টুইটারে ফলোয়ার সংখ্যায় তৃতীয় স্থানে নরেন্দ্র মোদী। এক নম্বরে আছেন আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর ফলোয়ার সংখ্যা ১২ কোটি। তিনি শুধু সব থেকে বেশি ফলোয়ার থাকা রাজনীতিক নন, ব্যক্তি হিসেবেও বিশ্বের সবচেয়ে বেশি ফলোয়ার তাঁর। ওবামার পরে দ্বিতীয় স্থানেই আছেন মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর ফলোয়ার সংখ্যা ৮৩ মিলিয়ন অর্থাৎ ৮ কোটি ৩০ লাখ।

Related articles

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...