Saturday, March 21, 2026

যুব কংগ্রেসের শহিদ স্মরণ কর্মসূচিতে তীব্র অস্বস্তি আলিমুদ্দিনে

Date:

Share post:

জোটের আবহেই বাম সরকারের বিরুদ্ধে কংগ্রেস কর্মী- হত্যার অভিযোগ এনে ২১ জুলাই দিনটি ‘শহিদ তর্পণ দিবস’ হিসেবে পালন করতে চলেছে প্রদেশ যুব কংগ্রেস। যুব কংগ্রেসের তরফে এই কর্মসূচি ঘোষণা করায় চরম অস্বস্তিতে পড়েছে সিপিএম তথা বামফ্রন্ট।

অস্বস্তি এতটাই যে আলিমুদ্দিনের একাংশ এই কর্মসূচিতে অসন্তোষ পর্যন্ত প্রকাশ করেছে ৷ তারা ‘শহিদ তর্পণ দিবস’-কে ভালো চোখে দেখছেন না। এই অংশের বক্তব্য, ২১ জুলাই ‘শহিদ স্মরণ’ করার অর্থ বাম সরকারের বিরুদ্ধে আঙুল তোলা৷ জোট গঠন করার পর এ ধরনের কর্মসূচি গ্রহণ কতখানি যুক্তিসঙ্গত, কংগ্রেস তা ভেবে দেখুক৷
সিপিএমের এই মনোভাবের ফলে আগামীকাল, মঙ্গলবার জোটের তাল কিছুটা হরেও কাটতে পারে বলে রাজনৈতিক মহলের ধারনা৷

যুব কংগ্রেসের তরফে বলা হয়েছে, ২১ জুলাই দিনটি শহিদ তর্পণ দিবস হিসেবে পালন করা হবে৷ কর্মীরা দিনভর সোশ্যাল মিডিয়ায় প্রচার চালাবে, পাশাপাশি সন্ধ্যায় মৌলালি থেকে ধর্মতলা পর্যন্ত এক মোমবাতি মিছিল হবে। যুব কংগ্রেসের রাজ্য সভাপতি সাদাব খান এই মিছিলে থাকবেন৷ সব জেলায় এই কর্মসূচি পালনের নির্দেশও দেওয়া হয়েছে৷ যুব কংগ্রেসের দাবি, ২১ জুলাই-তদন্ত কমিশনের রিপোর্ট জনসমক্ষে আনা হোক। যুব কংগ্রেস নেতৃত্বের দাবি, এই কর্মসূচির কোনও প্রভাব জোটের উপর পড়বে না। ‘পড়বে না’ বলা হলেও জোটসঙ্গী দলের শাখা সংগঠনের এই অবস্থানে অস্বস্তিতে সিপিএম৷ তবে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেছেন, জোটসঙ্গী কোনও দল বা সংগঠন তাদের পৃথক কর্মসূচি নিতেই পারে।

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...