Wednesday, June 10, 2026

সুজনের দাবি, মে-জুনের সিইএসসির বিল বাতিল করতে হবে

Date:

Share post:

সিইএসসির বিদ্যুতের বিল নিয়ে অন্য দাবি বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর। তাঁর দাবি, এপ্রিল-মে মাসের বিদ্যুতের বিল বাতিল করতে হবে। সিইএসসি এই বিল স্থগিত রেখেছে। কিন্তু বাতিল করেনি। আমাদের দাবি এই দু’মাসের বিল বাতিল করতে হবে। এবং জুন মাসের বিল নতুন করে তৈরি করতে হবে। যে বিলের আগের জুন মাসের বিলের সঙ্গে যেন নূন্যতম সাযুজ্য থাকে।

সুজনের বক্তব্য, ২০১১ সালের পর থেকে লাফিয়ে বেড়েছে সিইএসসির বিদ্যুতের দাম। এখঅন দেশে বিদ্যুতের সবচেয়ে বেশি দাম এই রাজ্যে। যে অনুপ্রেরণায় তা হয়, সকলে বুঝছেন। আমাদের বক্তব্য, কেন দিল্লি বা তামিলনাড়ুর মতো প্রথম ২০০ ইউনিটে ছাড় দিয়ে পরের ২০০ থেকে দাম নির্ধারণ করা যাবে না! অন্য রাজ্য পারলে আমরা নয় কেন? না পারলে বোঝাই যাবে, আসলে সর্ষের মধ্যেই ভূত আছে, যেটা মানুষ মনে করছেন।

Related articles

দুর্নীতির ফাইল লোপাটে আলিপুরের সরকারি অফিসে অগ্নিকাণ্ড! চাঞ্চল্যকর দাবি বিধায়কের

দক্ষিণ ২৪ পরগনার আলিপুর জেলা পরিষদের অফিসে (Alipore Zilla Parishad Office) অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাথমিকভাবে শর্ট সার্কিট তত্ত্ব উঠে...

বিশ্বকাপের আগেই শুরু মেসি ম্যাজিক, জয় পেল আর্জেন্টিনা

বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল আর্জেন্টিনা(Argentina)। আইসল্যান্ডকে ৩-০ গোলে হারাল আর্জেন্টিনা(Argentina)। ভক্তদের স্বস্তি দিয়ে গোলে ফিরলেন লিও।...

বুধের বিকেলেই জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে কালবৈশাখী! 

গুমোট গরম থেকে সাময়িক স্বস্তি দিতে আর কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় প্রবল ঝড়বৃষ্টির (Rain with...

অবশেষে সব মন্ত্রীদের দফতর বণ্টন: শুভেন্দুর হাতেই স্বরাষ্ট্র-ভূমি-বিদ্যুৎ থেকে তথ্য ও সংস্কৃতি, অর্থে স্বপন, শিল্পে তাপস

অবশেষে জল্পনার অবসান। রাজ্যের নতুন বিজেপি সরকারের সব মন্ত্রীদের (Minister) দফতর বণ্টন করল রাজ্য। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...