Saturday, March 21, 2026

১০০ টাকায় জীবন বাজি! তোর্সা পেরোতে গিয়ে মৃত যুবক

Date:

Share post:

খরস্রোতা তোর্সা নদী পেরোতে ১০০ টাকার বাজি ধরেছিলেন তিনি। সেই কাজ করতে গিয়েই মঙ্গলবার মৃত্যু হলো যুবকের। মৃতের নাম টিপু সুলতান। বয়স ৩০ বছর। পরিবারের একমাত্র উপার্জনকারী টিপুর বাড়িতে আছেন তাঁর স্ত্রী এবং মা।

স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে ওই যুবক নেশা করেছিল। এরপর স্থানীয় বেশ কয়েকজনের সঙ্গে বাজি খেলে খরস্রোতা তোরসা নদীতে ঝাঁপ দেয়। ঝাঁপ দেওয়ার জায়গা থেকে প্রায় দুই কিলোমিটার দূরে জলের নিচ থেকে এলাকা থেকে অচেতন দেহ উদ্ধার করে। তৎক্ষণাৎ তাঁকে কোচবিহার মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেম। সকাল থেকেই এলাকায় ব্যাপক ভাঙন চলছিল। যার জেরে স্থানীয় বাসিন্দারা তাঁদের নিজেদের ঘরবাড়ি ভেঙে অন্যত্র সরিয়ে নেওয়ার কাজ করছিল। তার মধ্যে এই মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Related articles

ঈদের শুভেচ্ছা রেড রোডে: উপস্থিত থাকবেন মমতা, অভিষেক

সম্প্রীতির বাংলায় প্রতিটি উৎসব ধর্ম, জাতি, বর্ণের ভেদ ভুলে একসঙ্গে পালনই রীতি। সব ধর্ম, বর্ণের উৎসব গোটা বাংলায়...

শরীরে ভয়াবহ আঘাত: আরজিকরে লিফটে আটকে মৃত্যুতে লিফটম্যানকে আটক করে তদন্ত

লিফটের ভিতর ঢুকে গিয়ে কিভাবে মৃত্যু হল দমদমের অরূপ বন্দ্যোপাধ্যায়ের? ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে অনেক প্রশ্নের উত্তর মিলবে,...

২৯৪ প্রার্থীই হল না, সল্টলেক বিজেপি দফতরে রাজ্য সভাপতিকে ঘিরে প্রার্থী বিক্ষোভ!

নির্বাচনের আগে দিল্লির বিজেপি নেতারা বাংলার ভোটার তালিকা তৈরি করে দিচ্ছেন। তাতেও ২৯৪ আসনের প্রার্থী বাঁচতে হিমশিম কেন্দ্রের...

একেকজনের জন্য আলাদা নিয়ম! বাইরের লোক এসে দলকে দূষিত করছে: তীব্র ক্ষোভ প্রকাশ রিঙ্কুর

বিধানসভা নির্বাচনের আগেই প্রার্থী হতে চেয়ে দলের কাছে আবেদন করেছিলেন দিলীপ-জয়া রিঙ্কু ঘোষ মজুমদার (Rinku Ghosh Majumder)। কিন্তু...