Monday, June 22, 2026

পদবির কারণে খারিজ চাকরিপ্রার্থীর আবেদনপত্র

Date:

Share post:

পদবির অজুহাতে চাকরি প্রার্থীর আবেদন পত্র খারিজ হয়ে গেল। অসমের বাসিন্দা প্রিয়াঙ্কা চুতিয়া। অভিযোগ, চাকরি পাওয়ার পথে এই পদবিই অন্তরায় হয়ে দাঁড়াল। বরাবরই মেধাবী ছাত্রী প্রিয়াঙ্কা। অসমের গোগামুখ নিবাসী ওই তরুণী ইকনমিক্স অ্যান্ড ফার্ম ম্যানেজমেন্ট থেকে স্নাতকোত্তর পাশ করেছেন। কিন্তু আবেদন পত্রে তার পদবি যোগ করলেই তা বাতিল হয়ে যাচ্ছিল।

জানা গিয়েছে, ন্যাশনাল সিড কর্পোরেশন লিমিটেডে আবেদন করতে যান তিনি। চাকরিতে আবেদনের জন্য তিনি অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় অনলাইন পোর্টালে তাঁর পদবিটা গ্রহণ করা হয়নি। ওই তরুণী জানান পোর্টালে আবেদন করার সময় বার বার করে কেবল একটি কথাই ভেসে উঠছিল আর তা হল ‘সঠিক নাম ব্যবহার করুন’। তাঁর বক্তব্য, আবেদনপত্র বাতিল হয়ে যাওয়ায় তিনি হেল্পডেস্ক-এ মেল করেন। কিন্তু তার প্রত্যুত্তরে তাঁকে একটি অটো জেনারেটেড মেল পাঠানো হয়, যেখানে লেখা ছিল ‘থ্যাঙ্কস ফর ইওর ফিডব্যাক’।

Related articles

রোনাল্ডোকে নিয়েই অশান্তি পর্তুগাল শিবিরে? জবাব দিলেন কোচ মার্টিনেজ

বিশ্বকাপে কঙ্গোর বিপক্ষে ড্র করা ম্যাচের পর মঙ্গলবার পর্তুগালের(Portugal)  প্রতিপক্ষ উজবেকিস্তান। প্রথম ম্যাচ ড্র করার পর থেকে কম...

মহানগরে হরিহরণের সঙ্গীত জীবনের ৫০ বছর উদযাপন, গজল সন্ধ্যায় মাতল নজরুল মঞ্চ

গানের শহর কলকাতায় সুরের জাদু ছড়ালেন 'উস্তাদ-এ-গজল' হরিহরণ (Hariharan)। ২০ জুন (২০২৬) কলকাতার নজরুল মঞ্চে বসেছিল তাঁর একক...

লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, মৃত ১৫ 

ভয়ঙ্কর ঘটনা! এবার লখনউয়ের কোচিং সেন্টারে অগ্নিকাণ্ডের (Lucknow Fire) ঘটনায় মৃত ১৫। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেখানে এখনও...

মুখ্যমন্ত্রীর ‘ঝাড়াই-বাছাই’ বার্তা: কাদের চাকরিতে কোপ!

বাজেটে ভাতা বৃদ্ধি ঘোষণা করলেও সিভিক ভলান্টিয়ার (Civic), ভিলেজ পুলিশ এবং বিভিন্ন চুক্তিভিত্তিক কর্মীদের উদ্দেশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর...