Saturday, June 27, 2026

জ্যোতিপ্রিয়র মন্তব্যে ক্ষুব্ধ ২১জুলাই কমিশনের চেয়ারম্যান, তাহলে সরকার বাতিল করুক রিপোর্ট

Date:

Share post:

২১জুলাই কমিশনের রিপোর্ট অসম্পূর্ণ, তাই পেশ করা যায়নি। রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের এই মন্তব্যে বেজায় ক্ষুব্ধ ২১ জুলাই কমিশনের চেয়ারম্যান প্রাক্তন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়। মন্ত্রীর এই বক্তব্য প্রাক্তন বিচারপতির কানে আসার পরেই ঘনিষ্ঠমহলে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বিচারপতির সাফ কথা, রিপোর্ট অসম্পূর্ণ হলে বিধানসভায় এনে তা বাতিল করে দিক সরকার। রিপোর্ট পাওয়ার পর স্বয়ং মুখ্যমন্ত্রী তো বলেছিলেন, আমরা বিচারপতির রিপোর্ট পেয়েছি এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেব। আর এখন যদি বলা হয় এই রিপোর্ট তাঁরা মানছেন না, তার অর্থ এটাই দাঁড়ায় যে, সেদিন গুলি চালানোটা যথার্থ ছিল!

জ্যোতিপ্রিয় পুনর্মূল্যায়নের কথা বলেন। সে প্রসঙ্গে প্রাক্তন বিচারপতির জিজ্ঞাসা, মূল্যায়ণ করতে কি ৬ বছর সময় লাগে? ২০১৪ সালে জমা পড়ার পর ২০২০! এই সময়টা কি যথেষ্ট নয়! নেতাজিকে নিয়ে মনোজ মুখার্জির রিপোর্ট পার্লামেন্টে পেশ করা হয়েছিল। সংসদ তা বাতিল করে দেয়। এক্ষেত্রেও তা করা হচ্ছে না কেন? আমি রিপোর্ট পেশ করে সাংবাদিকদের জানিয়েছিলাম। কোনও গোপন ব্যাপার ছিল না। এক্ষেত্রে সরকারও সোজা ব্যাটে খেলবে বলে আশা প্রকাশ করেন ২১জুলাই কমিশনের চেয়ারম্যান।

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...