Saturday, June 27, 2026

চোপড়া কাণ্ডে কিশোরীর পরিবারের পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের

Date:

Share post:

কিশোরীর মৃত্যুর ঘটনায় ফুঁসছে চোপড়া। রবিবার দিনভর বিক্ষোভ, প্রতিবাদে থমথমে ছিল গোটা এলাকা। সোমবার দুপুর পর্যন্ত চিত্রনাট্যের কোনও পরিবর্তন হয়নি। সন্ধেয় ওই ঘটনা অন্যদিকে মোড় নেয়। নিহত কিশোরীর বাবা, দাদা, কাকা-সহ পরিবারের মোট পাঁচজনকে আটক করে পুলিশ। আটক করার প্রতিবাদে চোপড়া থানার সামনে তুমুল বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপির অভিযোগ, ঘটনা অন্যদিকে ঘোরাতেই ‘অন্যায়’ভাবে কিশোরীর পরিজনদের আটক করা হয়েছে ।
গ্রামবাসীদের একাংশের অভিযোগ ছিল, ওই কিশোরীকে ধর্ষণ করে খুন করা হয়েছে। যদিও ইসলামপুর জেলা পুলিশ সুপার শচীন মক্কার আগেই দাবি করেছেন, শরীরে বিষক্রিয়ার কারণেই কিশোরীর মৃত্যু হয়েছে। পাশাপাশি তিনি এও জানিয়েছেন, ধর্ষণের কোনও প্রমাণ বা সে ধরনের কোনও কিছু কিশোরীর ময়নাতদন্তের রিপোর্টে পাওয়া যায়নি।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...