Wednesday, March 25, 2026

করোনার জেরে বাতিল ফুটবলে বিশ্বসেরা পুরস্কার ২০২০ ব্যালন ডি’অর

Date:

Share post:

করোনার জেরে বাতিল ফুটবলে বিশ্বসেরা পুরস্কার ২০২০ ব্যালন ডি’অরলিওনেল মেসির ৭ হবে, নাকি আরেকটি ব্যালন ডি’অর জিতে আর্জেন্টাইন লেজেন্ডকে ছুঁয়ে ফেলবেন ক্রিশ্চিয়ানো রোনালদো? অথবা ব্যালন ডি’অর খুঁজে নেবে নতুন কোনও কিংবদন্তিকে? ফুটবল মরশুমে শেষে এবার আর এমন প্রশ্ন কেউ করবেন না। একইসঙ্গে মেসি-রোনাল্ডো কিংবা নেইমাররা সেরার সেরা হওয়ার জন্য অপেক্ষা করবেন না স্নায়ুচাপ নিয়ে। প্রতি বছরের মতো বসবে না ফুটবল জগতের প্রাক্তন ও বর্তমান তারকাদের মিলনমেলা। কারণ, এবার যে ব্যালন ডি’অর পুরস্কারের অনুষ্ঠানই বাতিল। ব্যালন ডি’অর পুরস্কার বাতিল করা নিয়ে নিজেদের ওয়েব সাইটে এক বিবৃতিতে ব্যাখ্যা দিয়েছে ফ্রান্স ফুটবল। সেখানে তারা জানিয়েছে, ব্যালন ডি’অরের ইতিহাসে এবারই প্রথম পুরস্কারটি দেওয়া হচ্ছে না।

ব্যালন ডি’অর পুরস্কারের আয়োজক ফ্রান্স ফুটবল সংস্থা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বিশ্বজুড়ে করোনা মহামারির জেরে এবারের ব্যালন ডি’অর পুরস্কার দেওয়া হবে না। ফ্রান্স ফুটবল সাময়িকীর সম্পাদক পাসকাল বলেছেন, “২০২০ সালে পুরস্কার প্রদানের অনুষ্ঠান বাতিল করা হয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

বিশ্বের বর্ষসেরা ফুটবলারকে এ পুরস্কারটি ১৯৫৬ সাল থেকে দিয়ে আসছে ফ্রান্স ফুটবল। কিন্তু এবার করোনার কারণে ফুটবল বিঘ্নিত হওয়ায় সেরা পারফরমারকে বেছে নেওয়া সম্ভব নয় বলেই মনে করছে তারা। ২০১৯ সালে সর্বশেষ ব্যালন ডি’অর ট্রফি জিতেছেন লিওনেল মেসি। যেটি ছিল তাঁর ষষ্ঠ ব্যালন ডি’অর ট্রফি জয়। জুভেন্টাসের পর্তুগিজ তারকা রোনাল্ডো এই ট্রফি জিতেছেন দ্বিতীয় সর্বোচ্চ ৫ বার।

Related articles

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...

‘গোটা রাজ্য’ অ্যাডজুডিকেশনে! রাজ্যের মানুষের রক্তচাপ বাড়িয়ে নতুন ‘খেলা’ কমিশনের

নির্বাচন কমিশন চলতি এসআইআর প্রক্রিয়া যেভাবে এআই এবং কমিশনের নতুন নতুন উদ্ভাবনী ক্ষমতার দ্বারা পরিচালিত করছে তাতে গোটা...

বিরোধীদের তীব্র আপত্তি উড়িয়ে লোকসভায় পাশ রূপান্তরকামী সংশোধনী বিল

প্রবল বিতর্কের মধ্যেই মঙ্গলবার লোকসভায় পাশ হয়ে গেল রূপান্তরকামী ব্যক্তি (অধিকার সুরক্ষা) সংশোধনী বিল, ২০২৬। সংশোধিত এই বিল...