Saturday, March 21, 2026

বিসিসিআই সভাপতির পদ থেকে সরতে হতে পারে সৌরভকে!

Date:

Share post:

কোনও   ব্যক্তি আইনের উর্ধ্বে নন। অবসরপ্রাপ্ত বিচারপতি একে পট্টনায়কের বক্তব্য, বোর্ডের জন্য অপরিহার্য নন সৌরভ গঙ্গোপাধ্যায় এবং জয় শাহ। শীর্ষ আদালত নির্দেশিত বাধ্যতামূলক কুলিং-অফ পিরিয়ড মহারাজকে মানতেই হবে বলে জানিয়েছেন একে পট্টনায়ক।
বিচারপতি বলেছেন , সুপ্রিম কোর্ট নির্ধারিত বিসিসিআই সংবিধানে যে নির্দেশ দেওয়া রয়েছে, তা সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহকে মানতেই হবে। তাঁদের ক্ষেত্রে কুলিং-অফ প্রযোজ্য হবেই বলে জানিয়েছেন পট্টনায়ক। একমাত্র এভাবেই ভারতীয় ক্রিকেট বোর্ড থেকে মৌরসিপাট্টা ও দুর্নীতি দূর হবে বলে মনে করেন ২০১৩ আইপিএল স্পট ফিক্সিং কাণ্ডের রায়দাতা তথা সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি।
সুপ্রিম কোর্ট মনোনিত বিচারপতি আরএম লোধা নেতৃত্বাধীন প্যানেলের তৈরি বিসিসিআই সংবিধানে বলা হয়েছে, কোনও ব্যক্তি পৃথক ভাবে রাজ্য ও ভারতীয় ক্রিকেট বোর্ড কিংবা দুই স্তর মিলিয়ে টানা ছয় বছরের বেশি পদ ধরে রাখতে পারবেন না। ২০১৫ সালে সিএবি সভাপতি নির্বাচিত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গত অক্টোবরে বিসিসিআই সভাপতি হন মহারাজ। সবমিলিয়ে ক্রিকেট প্রশাসক হিসেবে সৌরভের ছয় বছর সম্পূর্ণ হয়েছে। একই অবস্থায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের পুত্র জয় শাহেরও। দুই পদাধিকারিকেই তিন বছরের বাধ্যতামূলক কুলিং-অফের নিয়ম মানতে হবে।
বিচারপতি আরএম লোধা নেতৃত্বাধীন প্যানেলের তৈরি বিসিসিআই সংবিধানে বর্ণিত কুলিং-অফের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ। তাঁদের পাশে দাঁড়িয়েছে গোটা বিসিসিআই। মামলার রায় কোনদিকে গড়ায়, সেদিকেই তাকিয়ে আছে গোটা দেশ।

Related articles

ভারত মহাসাগরে ব্রিটিশ-মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা! 

ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া দ্বীপে (Indian Ocean island of Diego Garcia) অবস্থিত ব্রিটিশ ও মার্কিন যৌথ সামরিক ঘাঁটি...

৭ ঘণ্টা ধরে মাঝআকাশে চক্কর এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমানের, গাফিলতি বুঝতেই অবতরণ দিল্লিতে

এয়ার ইন্ডিয়ার বিমানে ফের যাত্রী দুর্ভোগ।দিল্লি থেকে কানাডার ভ্যাঙ্কুভারের উদ্দেশে অনুমতি ছাড়াই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট এআই ১৮৫ (Air...

“সৌদি আরবে হাত মেলান, দেশে নাম কাটেন”! SIR ইস্যুতে রেড রোড থেকে মোদিকে তোপ মমতার

''সৌদি আরব গিয়ে হাত মেলান, দুবাইয়েও হাত মিলিয়েছেন। দেশে এলেই নাম কাটার কথা মনে পড়ে"- শনিবার রেড রোডের...

একই চাঁদ দেখে পালন হয় ইদ – করবাচৌথ, রেডরোড থেকে বাংলার সম্প্রীতি অটুট রাখার বার্তা অভিষেকের 

আকাশের যে চাঁদ দেখে ইদ হয়, সেই চাঁদ দেখে পালন করা হয় করবাচৌথও। এক মাসের রমজান শেষে আজ...