Monday, June 22, 2026

এন-৯৫ মাস্কে উপকারের থেকে ‘ক্ষতিকারক’ দিকই বেশি! সতর্কতা কেন্দ্রের

Date:

Share post:

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই লোকজন এন-৯৫ মাস্কের পিছনে ছুটেছে। বাজারমূল্যের অনেক বেশি দাম দিয়েও এন-৯৫ মাস্ক কিনেছেন অনেকেই । বর্তমানে অবশ্য বাজারে এন-৯৫ অঢেল।
কিন্তু, কেন্দ্রীয় সরকার এন-৯৫ মাস্ক ব্যবহারের ঘোরতর বিরোধী। বিশেষত, ভালভড রেসপিরেটর্স থাকাএন-৯৫ মাস্কের ক্ষেত্রে। আজ ২১ জুলাই এই মর্মে এক নোটিশে এন-৯৫ মাস্কের বিরুদ্ধে কেন্দ্রের আপত্তির কথা সবক’টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরিষ্কার ভাবে জানিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্র বিশেষজ্ঞদের দিয়ে সমীক্ষা চালিয়ে দেখেছে, এন-৯৫ মাস্কে উপকারের থেকে ‘ক্ষতিকারক’ দিকই বেশি। কেন্দ্রের বক্তব্য, যে কারণে মাস্ক পরা, সেই কোভিড সংক্রমণই ঠেকাতে পারে না এন-৯৫ মাস্ক। সংক্রমণের বিস্তার রোধে কেন্দ্র যে সমস্ত পদক্ষেপ করেছে, এন-৯৫ মাস্ক তার জন্য ক্ষতিকারক।
রাজ্যগুলির স্বাস্থ্য ও মেডিক্যাল এডুকেশন বিষয়ক প্রধান সচিবের কাছে এই মর্মে চিঠি পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস। চিঠিতে সতর্ক করে বলা হয়েছে, ভালভড রেসপিরেটর থাকা এন-৯৫ মাস্ক সাধারণ মানুষের জন্য ব্যবহারের অনুপযুক্ত। এতে ক্ষতি বেশি হচ্ছে। তাই স্বাস্থ্যকর্মীরা ছাড়া সাধারণ মানুষ যাতে এই মাস্ক ব্যবহার না করেন, সেদিকে নজর দিতে হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, ভালভড রেসপিরেটর্স যুক্ত এন-৯৫ মাস্ক কোনও ভাইরাস ঠেকাতে পারেনা। উল্টে ওই ভালভ দিয়ে ভাইরাস বাইরে বেরিয়ে এসে অন্যদের সংক্রমিত করতে পারে। তাই সাধারণ মানুষ যথেচ্ছভাবে এই জাতীয় মাস্ক ব্যবহার করায় সংক্রমণ ছড়িয়ে পড়ছে বলেই দাবি বিশেষজ্ঞদের।
উল্লেখ্য , এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আরেকটি অ্যাডভাইজারি দিয়েছিল। সেখানে বলা হয়েছিল সাধারণ কাপড়ের মাস্ক ব্যবহারের নিয়মাবলি। যেমন, সাধারণ হোমমেড কাপড়ের মাস্ক ব্যবহারের পর ৫ মিনিট মতো জলে ফুটিয়ে রোদে শুকিয়ে নিতে হবে। ফোটানোর সময় জলে নুন দিয়ে নিতে হবে।

Related articles

কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা থেকে স্বাস্থ্য-বিজেপি সরকারের প্রথম বাজেটে ঢালাও বরাদ্দ 

২০২৬-২৭ অর্থবর্ষে বিজেপি সরকারের (BJP Government) প্রথম পূর্ণাঙ্গ বাজেট (West Bengal Budget) পেশ হতেই কৃষি থেকে ক্রীড়া, শিক্ষা...

৩ ফ্রিজ অ্যাকাউন্ট খুলতে আদালতের দ্বারস্থ তৃণমূল

ফ্রিজ হয়ে যাওয়া অ্যাকাউন্টগুলি খুলতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল কংগ্রেস(TMC)। সোমবার দায়ের হল মামলা। তবে জরুরি শুনানির আবেদন...

সরকারি কর্মীদের জন্য সুখবর, ২০ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা বাজেটে

রাজ্যের পালাবদলের পর বিধানসভায় ২০২৬-২৭ অর্থ বর্ষের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ শুরু হতেই সরকারি কর্মীদের জন্য সুখবর। ২০...

পরিবেশবান্ধব ফাইল নিয়ে বিধানসভায় স্বপন, অধিবেশন শুরুর আগে পুজো করলেন শুভেন্দু

আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। তারপরই রাজ্য বিধানসভায় পেশ হতে চলেছে ২০২৬-২৭ অর্থবর্ষের প্রথম বাজেট (West Bengal Budget)।...