Monday, April 13, 2026

তিন ২১কে মিলিয়ে দিলেন, মমতা বললেন ভয় কীসের, হাম হ্যায় না!

Date:

Share post:

২১, ২১ এবং ২১। তিন একুশকে এক সুরে বেঁধে দিলেন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবারের ভার্চুয়াল সভায়। কেন তিন একুশ? একুশের ভোটে (২০২১) জিতবে তৃণমূল কংগ্রেস। ২০২১-এর ২১মে তে হবে তৃতীবার জয়ের ঐতিহাসিক সভা। আর পরের ২১ জুলাই হবে অপ্রতিরোধ্য সর্ববৃহৎ শহিদ সমাবেশ।

আর এই স্বপ্ন পূরণ করবে তরুণ প্রজন্ম, যুবক-যুবতী। এমনই আশা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাঁর ইচ্ছা, এমন নেতা-নেত্রী তৈরি করে দিয়ে যেতে চাই, যারা আগামী দিন রাজ্যের মানুষের সেবা করবেন। আজকের দিনে বাংলার মানুষের স্লোগান, একুশে জুলাই দিচ্ছে ডাক/বিজেপি বাংলা থেকে বিদায় যাক। বিজেপিকে ভোট দিলে কী হয় সেটা ভাটপাড়া নৈহাটি ব্যারাকপুরে গিয়ে দেখে আসুন। এরাই রয়েছে দেশের শাসন ব্যবস্থায়। দেশটাকে শেষ করে দিয়েছে। মানুষে মানুষে সম্পর্ক বিষাক্ত করে দিয়েছে।

তবে লড়াই করতে হবে। সে কথা মনে করিয়ে দিয়ে বলেন, কেউ কাউকে অধিকার দেয় না। অধিকার কেড়ে নিতে হবে, ছিনিয়ে নিতে হবে। তরুণদের বলবো, স্বপ্ন দেখুন। রাতে স্বপ্ন দেখুন। আর এই স্বপ্নই আগামী দিনে আমাদের স্বপ্নকে সার্থক করে দেবে। তৃণমূলনেত্রীর আশ্বাস চিন্তার কোনও কারণ নেই। “হাম হ্যায় না!” আপনারাও তো আছেন!

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...