Tuesday, March 24, 2026

ভাইরাস-আক্রান্ত মন্ত্রীর জামাই ইয়াসির হায়দার

Date:

Share post:

আরও একমন্ত্রী পরিবারে মারণ ভাইরাসের থাবা। এবার আক্রান্ত পুর ও নগরোন্নয়নমন্ত্রী ফিরহাদ হাকিমের জামাই ইয়াসির হায়দার। আক্রান্ত ইয়াসিরের চিকিৎসা চলছে বাড়িতেই। সোশ্যাল মিডিয়ায় নিজেই পোস্ট করে জানিয়েছেন, আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।

ফিরহাদ হাকিমের অনেক সমাজসেবামূলক কাজ এবং চেতলা অগ্রণীর দুর্গাপুজোয় সক্রিয় ভূমিকা নেন তাঁর জামাই।

এমন একজন প্রাণচঞ্চল যুবক নিজের ফেসবুক পেজে লিখেছেন, কড়া ওষুধের প্রভাবে আপাতত বেশিরভাগ সময়েই ঘুমোচ্ছেন। তাই বেশিরভাগ ফোনকলই গ্রহণ করতে পারছেন না। তবে আপাতত তিনি ভাল আছেন। পোস্টে তিনি লেখেন, “আশা করি আমি শীঘ্রই এই যুদ্ধ জয় কররব এবং ‘কোভিড যোদ্ধা′ হিসেবে বিজয়ী হব।” তাঁর দ্রুত আরোগ্য কামনা করে আত্মীয়-বন্ধুরা যে প্রার্থনা করছেন, তার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

 

Related articles

জিআইএসএস তথ্য বাধ্যতামূলক, পেনশন প্রক্রিয়া সহজে জোর রাজ্যের

রাজ্য সরকারি কর্মী ও আধিকারিকদের সাধারণ বিমা ও সঞ্চয় প্রকল্প (জিআইএসএস) সংক্রান্ত তথ্য বাধ্যতামূলকভাবে সার্ভিস বুকে অন্তর্ভুক্ত করার...

লক্ষাধিক রেশন কার্ড বাতিল, রাজ্যে জোরদার যাচাই অভিযান 

ভুয়ো রেশন কার্ড চিহ্নিত করতে দেশজুড়ে শুরু হওয়া বিশেষ অভিযানের প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গেও। রাজ্যে ইতিমধ্যেই তিন লক্ষের বেশি...

হরমুজে বিপাকে ট্রাম্প! প্রণালী খুলতে দেশে দেশে ফোন, কথা মোদির সঙ্গেও

তেলের টান গোটা বিশ্বে। হরমুজ প্রণালী নিয়ে পিছু হঠতে বাধ্য হয়েছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এবার তাঁর পাশ...

ভোটের কাজে ব্যবহৃত গাড়ির ভাড়া বৃদ্ধি, স্বস্তিতে পরিবহণ মালিকরা 

আসন্ন নির্বাচনের আগে রাজ্যে ভোটের কাজে ব্যবহৃত বাস, মিনিবাস ও ছোট গাড়ির ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। পরিবহণ...