Wednesday, June 24, 2026

চোখের সামনে খুন বাবা-মাকে, রাইফেল উঁচিয়ে তালিবানিদের হত্যা করল কিশোরী

Date:

Share post:

বাবাকে হত্যা করেছিল জঙ্গিরা। তাঁকে বাঁচাতে গিয়ে প্রাণ গিয়েছিল মায়ের। চোখের সামনে বাবা-মাকে খুন হতে দেখে চুপ করে বসে থাকতে পারেনি সে। একে-৪৭ উঁচিয়ে দুই তালিবানি জঙ্গিকে হত্যা করল আফগান কিশোরী কামার গুল।

গত সপ্তাহে এমন ঘটনার সাক্ষী থেকেছে আফগানিস্তান। মাঝেমধ্যেই সাধারণ মানুষের ওপর হামলা চালায় তালিবানিরা। তাদের নিশানা থেকে বাদ যায়না সরকারপন্থীরা। সংবাদ সংস্থা সূত্রে খবর, কামারের বাবা ছিলেন গ্রামের প্রধান। তার উপরে আবার সরকারিপন্থী। গত সপ্তাহে সটান তাঁদের বাড়িতে হাজির হয়েছিল তালিবানিরা। কিশোরীর বাবাকে টেনে বাইরে নিয়ে যায় জঙ্গিরা। সেসময় বাধা দেয় তাঁর মা। জঙ্গিরা শেষ করে দেয় তাঁকেও। ঘরে ছিল কিশোরী কামার গুল ও তার ভাই। এই অবস্থায় হাত পা গুটিয়ে বসে থাকতে পারেনি ওই কিশোরী। রাইফেল চালিয়ে এলোপাথারি গুলিতে ঝাঁজরা করে দেয় দুই তালিবানি জঙ্গিকে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...