Saturday, April 4, 2026

ওয়ার্ক ফ্রম হোম নিয়ে বড় ঘোষণা সরকারের !

Date:

Share post:

মহামারি পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে বাড়ি থেকে চলছে কাজ। বেশিরভাগ বেসরকারি সংস্থার কর্মীরা বাড়ি থেকেই কাজ করছেন । এবার ওয়ার্ক ফ্রম হোম নিয়ে বড় ঘোষণা করল কেন্দ্র।


টেলিকম ডিপার্টমেন্ট আইটি ও আইটিইএস ইন্ডাস্ট্রিগুলিকে এ বছর ডিসেম্বর পর্যন্ত বাড়ি থেকে কাজ করার ছাড় দেওয়া হচ্ছে ৷ সংক্রমণের জেরে সরকার আইটি সংস্থাগুলিকে জুলাই মাস পর্যন্ত বাড়ি থেকে কাজ করার অনুমতি দিয়েছিল ৷ কিন্তু পরিস্থিতি খতিয়ে দেখার পর আপাতত ডিসেম্বর পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোমের অনুমতি দেওয়া হচ্ছে ৷ মঙ্গলবার রাতে টেলিকম সংস্থা ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছে ৷ DoT-র তরফে জানানো হয়েছে, বর্তমানে প্রায় ৮৫ শতাংশ আইটি কর্মীরা বাড়ি থেকে কাজ করছেন ৷ কেবল অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কাজগুলি তার জন্য অফিসে কিছু সংখ্যক কর্মীরা যাচ্ছেন ৷
সরকারের তরফে জানানো হয়েছে করোনা সংক্রান্ত পরিস্থিতির কথা মাথায় রেখেই ৩১ ডিসেম্বর পর্যন্ত ওয়ার্ক ফ্রম হোমের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সরকারের এই সিদ্ধান্ত খুশি আইটি সেক্টরের কর্মীরা ৷

প্রসঙ্গত, Nasscom এর তথ্য অনুযায়ী, এপ্রিলে দেশের আইটি সংস্থার প্রায় ৯০ শতাংশ কর্মী বাড়ি থেকে কাজ করেছেন ৷ কর্মীদের সুরক্ষার কথা মাথায় রেখেই এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ অনেকে মনে করছেন মহামারির পরবর্তী সময়েও বেশ কিছু সংস্থা এই নিয়মকে মানতে পারে। তার ফলে সংস্থাগুলির অফিসের জন্য আলাদা জায়গা এবং খরচ সবই সাশ্রয় হবে।

Related articles

ফুটবল ডার্বির আগেই ভেঙে পড়ল স্টেডিয়ামের দেওয়াল! মৃত ১, আহত অন্তত ৪৭

ডার্বির উন্মাদনা শুরু হওয়ার আগেই বড় দুর্ঘটনা (Accident in Peru Derby)।পেরুর রাজধানী লিমায় আলিয়াঞ্জা লিমা ও ইউনিভার্সিটারিয়োর ম্যাচের...

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...