Wednesday, April 1, 2026

ভোটের আগে সংগঠনে রদবদল করতে বৃহস্পতিবার জরুরি বৈঠকে মমতা

Date:

Share post:

ঠিক সময়ে রাজ্যে নির্বাচন হলে হাতে ৮-৯ মাস মাত্র সময় আছে৷ তাই আর সময় নষ্ট করতে চান না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দলীয় সংগঠনে বেশ কিছু রদবদল করে ভোটের ময়দানে যোদ্ধাদের নামাতে চাইছেন তিনি রাজ্যস্তর থেকে জেলাস্তর, সর্বস্তরেই করতে চান রদবদল৷ সেই লক্ষ্যেই আগামিকাল বৃহস্পতিবার দলের শীর্ষনেতৃত্ব এবং বেশ কয়েকটি জেলার বাছাই করা নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসবেন মমতা৷ সূত্রের খবর, ওই বৈঠকেই সংগঠনে প্রয়োজনীয় রদবদল হতে চলেছে৷ দলের আদি-নব’দের মধ্যে ভারসাম্য বজায় রেখে ভোটযুদ্ধে নামানো হবে৷

দলের সাংগঠনিক কাঠামোয় বেশ কিছু দুর্বলতা নেত্রীর নজরে আছে অনেকদিন ধরেই৷ বহু জেলায় দলের অভ্যন্তরীণ বিরোধ বড়ভাবে মাথাচাড়া দিয়েছে। এ সব ঘটনায় নেত্রী অসন্তোষও জানিয়েছেন বারবার। পুরনোরা নানা কারণে তেমনভাবে দলের পাশে নেই, সে কথাও তাঁর অজানা নয়৷ এই পরিস্থিতিতে দলনেত্রী নিজেই এ বার সাংগঠনিক দায়িত্ব রদবদলে হাত দিচ্ছেন। তবে দলের রদবদলের সঙ্গেই মন্ত্রিসভাতেও ছোটমাপের রদবদল হবে কি না তা নিয়েও দলের অন্দরে জল্পনা চলছে৷

Related articles

চূড়ান্ত তালিকার পর কীভাবে নতুন নাম সংযোজন, কমিশনকে প্রশ্ন সুপ্রিম কোর্টের

সুপ্রিম কোর্টে এসআইআর মামলার (SIR hearing in Supreme Court) শুনানিতে ফর্ম সিক্স নিয়ে তৃণমূলের অভিযোগকে গুরুত্ব শীর্ষ আদালতের...

প্রশিক্ষণ চলাকালীন রাশিয়ার সামরিক বিমানে দুর্ঘটনা!

ক্রিমিয়ার (Crimea) পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়ল রাশিয়ার সেনাবাহিনীর মালবাহী An-26 বিমান। সূত্রের খবর, এই দুর্ঘটনায় বিমানে থাকা...

বুধবার সকাল থেকে ফের CEO দফতরের সামনে ধর্না তৃণমূলের

ভিনরাজ্য থেকে ভোটার ঢোকাতে অবৈধভাবে ফর্ম সিক্স (Form 6) জমা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে রাতভর সিইও অফিসের...

ভোটমুখী বাংলায় বালিগঞ্জসহ কলকাতার ১০ জায়গায় ED তল্লাশি!

বুধবার সকাল থেকেই কলকাতায় ED অভিযান। রাজ্যে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি, তার মধ্যেই ফের কেন্দ্রীয়...