Saturday, June 6, 2026

 ভাইরাসে মৃত্যু ২৮ হাজার! স্পেনকে পিছনে ফেলে সাত নম্বরে ভারত

Date:

Share post:

দিন দিন ভয়ানক আকার ধারণ করছে মারণ ভাইরাস। এই মহামারিতে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুসংখ্যা। এর জেরে এখনও পর্যন্ত ভারতে মৃত্যু হয়েছে মোট ২৮ হাজার জনের ৷ রেকর্ড বলছে শুধু জুলাই মাসেই ১১ হাজারের বেশি মানুষ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। ভাইরাসে মৃতের সংখ্যা হিসেবে ভারত স্পেনকে পিছনে ফেলে ৭ নম্বরে উঠে এসেছে। আক্রান্তের সংখ্যায় ভারত রয়েছে তৃতীয় স্থানে ৷

ওয়ার্ল্ডওমিটার অনুযায়ী, মঙ্গলবার পর্যন্ত আমেরিকায় আক্রান্তের সংখ্যা প্রায় ৪০ লক্ষ ৷ ব্রাজিলে ২১.২২ লক্ষ এবং ভারতে ১১.৭৫ লক্ষ ৷ চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া ৷ আক্রান্তের সংখ্যা ৭.৮৩ লক্ষ ৷ পঞ্চম স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, আক্রান্তের সংখ্যা ৩.৭৩ লক্ষ ৷

মঙ্গলবার ভারতে ভাইরাসে মৃতের সংখ্যা ২৮ হাজার পেরিয়ে গিয়েছে ৷ এখনও পর্যন্ত মৃত্যু ২৮৪২২ জনের ৷

Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...