Friday, June 26, 2026

রাজ্য বিজেপির দিল্লি অভিযান : টার্গেট বিধানসভা ভোট, সঙ্গে মুকুল ইস্যুর সমাধান

Date:

Share post:

সদলবলে দিল্লি অভিযান বিজেপির রাজ্য নেতৃত্বের। লক্ষ্য একেবারে পরিষ্কার, টানা প্রায় ৫ দিনের বৈঠক। খুব সম্ভবত রবিবার বিজেপি নেতৃত্ব কলকাতায় ফিরবেন। একুশের নির্বাচনে দলের স্ট্র্যাটেজি যেমন ঠিক হবে, নেতৃত্বের দায়িত্ব পরিষ্কারভাবে ভাগ করে দেওয়া হবে এবং বিগত তিন মাসের আন্দোলনের ফলাফলেরও কাটাছেঁড়া করা হবে।

দিল্লি পৌঁছে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন, লকডাউনের কারণে কেন্দ্রীয় নেতৃত্ব প্রায় মাস তিনেক রাজ্যে আসতে পারেননি। সবটাই ভার্চুয়াল পদ্ধতিতে হচ্ছিল। এছাড়া দলের নেতৃত্বের অনেকে হোম কোয়ারেন্টাইনে থাকার কারণে বৈঠক করতে পারেননি। আজ বুধবার থেকে টানা ৫দিন সেই বৈঠকগুলি সারবেন শিবপ্রসাদ, অরবিন্দ মেনন, কৈলাস বিজয়বর্গীয়রা। এবং অবশ্যই বৈঠক হবে দলের সভাপতির জেপি নাড্ডার সঙ্গেও। দিলীপ বলছেন দলের সাংগঠনিক রিভিউ যেমন হবে ঠিক তেমনি আগামীদিনে নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকে কর্মসূচি তৈরি করা হবে। দলীয় নেতৃত্বকে দায়িত্ব ভাগ করে দেওয়া হবে। স্বভাবতই প্রশ্ন ওঠে মুকুল রায়কে নিয়ে। মুকুল রায়ও দিল্লিতে চলে এসেছেন। দিলীপ বলছেন, মুকুল রায় সিনিয়র নেতা। শুধু তাই নয়, দলে আরও অনেক সিনিয়র নেতা রয়েছেন। প্রত্যেকের দায়িত্ব নিশ্চিতভাবে ভাগ করে দেওয়া হবে। কারণ আগামী দিনের টার্গেট অপশাসনের সরকারের পরিবর্তন। তবে বিজেপির অন্দরের খবর মুকুল রায়কে নিয়ে বারবার যে খবরের ‘রিউমার’ তৈরি হয়, তার একটা ইতি চাইছেন রাজ্যের বেশ কিছু নেতা। কারণ, এতে দলের ভাবমূর্তি মোটেই ইতিবাচক হচ্ছে না।

Related articles

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...

জাহাঙ্গিরের কোমরে দড়ি: ‘মানবধিকার’ নিয়ে প্রশ্ন হাই কোর্টে

একসময় যাঁকে দেখলে ফলতার মানুষ তটস্থ থাকতেন, সেই তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে (Jahangir Khan) হাফপ্যান্ট ও গেঞ্জি পরিয়ে...

FIFA World Cup: জর্ডন ম্যাচে বিশ্রামে মেসি! আর্জেন্টিনা দলে একাধিক পরিবর্তন?

বিশ্বকাপের( FIFA World Cup) গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ জর্ডন।ইতিমধ্যেই নক আউট নিশ্চিত করে ফেলেছে নীল সাদা...

বিশ্ববাজারে বিরাট পতন, ভারতে কমছে না পেট্রোল-ডিজেলের দাম, ভ্রুক্ষেপ নেই কেন্দ্রের

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে বিরাট পতন! অথচ দেশে পেট্রোল-ডিজেলের(Petrol Diesel )দাম কমার লক্ষণ নেই! শুক্রবার, বিশ্বের বাজারে...