Tuesday, June 23, 2026

নির্বাচনে হারলেও গদি না ছাড়ার ইঙ্গিত ডোনাল্ড ট্রাম্পের

Date:

Share post:

কে হবে আমেরিকার পরবর্তী প্রেসিডেন্ট? এই নিয়ে এখন তুঙ্গে জল্পনা। আগামী ৩ নভেম্বর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। এই নির্বাচন ঘিরে বেশ চাপে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট তথা রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নির্বাচনে হারলেও গদি না ছাড়ার ইঙ্গিত দিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যমের এক প্রশ্ন-উত্তর পর্বে সাংবাদিক ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করেন, “আপনি কি এটাই বোঝাতে চাইছেন যে নির্বাচনের ফল আপনি নাও মানতে পারেন?”, এই প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “এই বিষয়টা আমাকে খতিয়ে দেখতে। গতবারও আমি তাই করেছি। ফোনে এখনই হ্যাঁ বা না বলা সম্ভব নয়।” ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বিডেন বলেন, “এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আমেরিকার জনগণ।”

প্রসঙ্গত, মহামারি আবহে ভিন্ন পদ্ধতিতে নির্বাচনের আয়োজন করা হতে পারে। পোস্টাল ব্যালটের মত এই পদ্ধতির নাম মেইল ইন ব্যালোটিং। ট্রাম্পের অভিযোগ, এই প্রক্রিয়ায় তাঁকে হারানোর ষড়যন্ত্র করা হয়েছে। ট্রাম্পের বক্তব্যে ক্ষুব্ধ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস-এর স্পিকার নেন্সি পেলোসি। তাঁর কথায়, যেতে না চাইলে পোকার মতো তাঁকে তাড়ানো হবে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...