Saturday, June 27, 2026

মৃত সাংবাদিকের পরিবারকে ১০ লক্ষ টাকা ও চাকরি দেবে যোগী প্রশাসন

Date:

Share post:

দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান সাংবাদিক বিক্রম যোশী। প্রকাশ্য রাস্তায় সাংবাদিককে গুলি চালানোর ঘটনায় রীতিমত তোলপাড় শুরু হয়েছে যোগী রাজ্যে। আর বুধবার মৃত সাংবাদিকের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করল উত্তরপ্রদেশ প্রশাসন। এর পাশাপাশি ওই সাংবাদিকের স্ত্রীকে চাকরি দেওয়া হবে বলেও জানানো হয়।

বিজয়নগরের এই সাংবাদিকের মৃত্যু নিয়ে সরব দেশের রাজনৈতিক মহলও। বুধবার রাহুল গান্ধি ট্যুইট করে একহাত নেন যোগী প্রশাসনকে। বলেন, গুন্ডারাজ চলছে উত্তরপ্রদেশে।

মঙ্গলবার অর্থাৎ ২১ জুলাই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও উত্তরপ্রদেশের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
একাংশের ধারণা, ভাইঝির হেনস্থার প্রতিবাদ করার কারণেই এই সাংবাদিককে গুলি করা হয়েছে। প্রশ্ন উঠছে, ১৬ জুলাই ওই সাংবাদিক নিজে গিয়ে পুলিশকে তিনজনের বিরুদ্ধে অভিযোগ করার পরেও পুলিশ কেন ব্যবস্থা নিতে পারল না? গুলিচালনার পরে এখনও পর্যন্ত মোট ন’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে রয়েছে ছোটু, আকাশ ও রবি। এই তিনজনের বিরুদ্ধেই অভিযোগ জানিয়েছিলেন বিক্রম।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...